বাড়ি থেকে ‍তুলে নেয়া ঢাবির সেই ছাত্র পুলিশ হেফাজতে

২৭ জুলাই ২০২০, ০৫:৪৬ PM

© ফাইল ফটো

গত শুক্রবার কক্সবাজারের মহেশখালী থেকে ডিবি পরিচয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। বর্তমানে ওই শিক্ষার্থী ও তার বড় ভাই পুলিশ হেফাজতে রয়েছেন। কক্সবাজার জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজার জেলায় সম্প্রতি কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতদের মোবাইল নম্বরের একটি সূত্র ধরে ঢাবি ছাত্র রেদওয়ান ফরহাদের বড় ভাই রাশেদ খান মেননকে আটক করা হয়। পরে রেদওয়ানকেও আটক করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মেননের কাছ থেকে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছেন বলেও দাবি করে। পরে উচ্চতর তদন্তের জন্য গ্রেপ্তারকৃতদের সবাইকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়।

সেখানে ধারাবাহিক কয়েক দিন জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের কক্সবাজার আনার পর পুনরায় তদন্ত শেষে ঊর্ধ্বর্তন কর্মকতাদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশের ওই সূত্রটি জানায়।

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬