ঢাবিতে ছাত্রদলের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলা

২০ অক্টোবর ২০১৯, ১২:১৭ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। রোববার দুপুর সোয়া ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেসবুকে ছাত্রদল সাধারণ সম্পাদ ইকবাল হোসেন শ্যামলের একটি ‘ফসবুক বায়ো’র স্ট্যাটাস নিয়ে সংবাদ সম্মেলন করছিল মুক্তিযোদ্ধা মঞ্চ। এসময় সেখানে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী গেলে তাদের ওপর ওই হামলার ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা মঞ্চ কালকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করে ছাত্রদলকে। এসময় ছাত্রদল মধুর ক্যান্টিনের মেঝেতে অবস্থান করে।

সংবাদ সম্মেলন শেষ হতেই মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা আমিনুল হক বুলবুল ছাত্রদল নেতৃবৃন্দের দিকে মারতে তেড়ে যায়। একপর্যায়ে তাদেরকে মারধর শুরু করলে মঞ্চের অন্য নেতারাও এতে যোগ হয়। 

এতে ছাত্রদলের কয়েকজন নেতা গুরুতর আহত হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরাও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে যোগ দেন বলে ছাত্রদলের নেতারা অভিযোগ করেছেন।

আহতদের মধ্যে, মামুন খান (এসএম হল ২০০৩-০৪), শাহজাহান শাওন(জিয়া হল ২০০৮-০৯), তারেক হাসান মামুন (জিয়া হল ২০১০-১১) এবং নাইম হাসানের নাম জানা গেছে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

নরসিংদীতে ভুয়া কাদির মোল্লা গ্রেপ্তার
  • ২৫ আগস্ট ২০২৬
‘ব্রাজিল বাংলাদেশের সঙ্গে খেলে, সেটা অবশ্যই অনেক বড় অ্যাচিভ…
  • ২৫ আগস্ট ২০২৬
এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২
  • ২৫ আগস্ট ২০২৬
সাবেক এমপি বদি ও ৩ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দে…
  • ২৫ আগস্ট ২০২৬
৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দিল সরকার
  • ২৫ আগস্ট ২০২৬
রাশিয়ায় আন্তর্জাতিক যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব কর…
  • ২৫ আগস্ট ২০২৬