২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

০৪ আগস্ট ২০২৬, ১০:৩১ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় পুনরায় বৃদ্ধি করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৬ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। এছাড়া কলেজ কর্তৃক ডাটা এন্ট্রি ও নিশ্চয়ন করা যাবে ২৯ আগস্ট থেকে ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অন্যদিকে, সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ২ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

আরও খবর: অনুমোদনের বছর না পেরোতেই ভর্তি শুরু হচ্ছে দুই মেডিকেল কলেজে, অনিশ্চয়তায় একটি 

জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২৯ জুন প্রকাশিত পূর্বের বিজ্ঞপ্তির অন্যান্য সকল নিয়ম ও শর্ত অপরিবর্তিত থাকবে। শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কলেজগুলোকে নতুন সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষর করেছেন।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬