বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী

ঢাবি শিক্ষার্থীদের ই-মেইল ভেরিফিকেশন ফি ১০ ডলার কমল

০৯ জুলাই ২০২৬, ০৪:৫০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ই-মেইল ভেরিফিকেশন ফি ১০ ডলার কমানো হয়েছে। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে শিক্ষার্থীদের ই-মেইল ভেরিফিকেশন ফি জনপ্রতি ৪০ ইউএস ডলার নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ই-মেইল ভেরিফিকেশন ফি জনপ্রতি ৫০ ইউএস ডলার ছিল।

গত মার্চে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের স্নাতক শেষ করা ছাত্রী জিনিয়া তাসনিমের একাডেমিক কাগজপত্র যাচাইয়ের (ভেরিফিকেশন) জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সুইডেনের কেন্দ্রীয় ভর্তি কর্তৃপক্ষের কাছ থেকে অর্থ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন। পরবর্তীতে যা সুইডেনের কেন্দ্রীয় ভর্তি কর্তৃপক্ষ দিতে অস্বীকার করে। ফলে সুইডেনের বিশ্ববিদ্যালয়ে তার আবেদনটি অসম্পূর্ণ থেকে গিয়েছিল। পরে বিষয়টি জানাজানি হলে সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তখনই শিক্ষার্থীরা ই-মেইল ভেরিফিকেশন ফি সম্পূর্ণ ফ্রি করার দাবি করেছিলেন। তবে সম্পূর্ণ ফ্রি না করে ১০ ডলার কমানোর সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তখন ভেরিফিকেশনের দায়িত্বে থাকা ঢাবির ডেপুটি রেজিস্ট্রার মিসেস নাবিলা নূর উস সাবা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছিলেন, ‘যারা বিদেশ থেকে ডিগ্রি ভেরিফিকেশন করে তাদের একটি নির্দিষ্ট ফি দিতে হয়—এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আয়। এটা সবার জন্য প্রয়োজন। এটার শুরু হচ্ছে একদম ৩৫-৪০ বছর আগে থেকে। যেমন ৩৫ বছর আগে ছিল ১০ ডলার, তারপরে ৩০ বছর আগে ১৫ ডলার, তারপরে ২০ বছর আগে ছিল ৩০ ডলার, ১৭ বছর আগে ৫০ ডলার করা হয়। তাই এখন শিক্ষার্থীদের ই-মেইল ভেরিফিকেশন ফি জনপ্রতি ৫০ ইউএস ডলার করে গুণতে হয়।’

৬ ঘণ্টার ব্যবধানে ঝরে গেল ১৫ প্রাণ, দুই পরিবারেরই ১১ জন
  • ১৭ অক্টোবর ২০২৬
নন-এমপিওভুক্ত যেসব প্রতিষ্ঠানকে দ্রুত এমপিওভুক্তির সুপারিশ
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষ…
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বরে আক্রান্ত মিরাজ, বিকল্প ভাবনায় কে?
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় নারী ফুটবলের ফাইনাল ম্যাচে মারামারি, যবি…
  • ১৭ অক্টোবর ২০২৬
অটোরিকশা চালিয়ে জীবিকা, স্বপ্ন এক লাখ গাছ লাগানোর
  • ১৭ অক্টোবর ২০২৬