প্রভোস্ট রুমে ময়লা ফেলা সেই হল সংসদ নেতাকে শোকজ ঢাবি প্রশাসনের

২২ জুন ২০২৬, ০৭:২৭ PM , আপডেট: ২২ জুন ২০২৬, ০৭:৫৯ PM
বিজয় একাত্তর হল সংসদের সাহিত্য সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ

বিজয় একাত্তর হল সংসদের সাহিত্য সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ © সংগৃহীত

দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের প্রভোস্টের রুমের সামনে ময়লা ফেলার ঘটনায় জড়িত হল সংসদ নেতাদের শোকজ নোটিশ দিয়েছে হল কর্তৃপক্ষ। সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল সংসদের সাহিত্য সম্পাদক ইউসুফ আব্দুল্লাহকে নোটিশ দেয় হল প্রশাসন। 

সেখানে বলা হয়, গত ১৭ জুন আনুমানিক দুপুর ২.৩০টার দিকে ফ্লোর থেকে ময়লা-আবর্জনা অপসারণের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে বিজয় একাত্তর হলের প্রভোস্ট কম, কেয়ারটেকার রুম, হাউস টিউটর রুম ও হাউস টিউটর কোয়ার্টারের সামনে ময়লা ফেলে আসেন। যা হালের শৃঙ্খলা পরিপন্থী। উক্ত ঘটনার খবর জাতীয় দৈনিক পত্রিকাসহ নানাবিধ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত হয়। এর ফলে বিশ্ববিদ্যালয় তথা হলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।


হলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে সেখানে আরোও বলা হয়, হল কর্মকর্তা ও কর্মচারীদের প্রদত্ত তথ্য অনুসারে (সিসিটিভি ফুটেজসহ) আপনি সুনির্দিষ্টভাবে নিম্নলিখিত শৃঙ্খলা বহির্ভূত কাজ করেছেন বলে প্রতীয়মান হয়েছে-

১। হলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মচারীকে বলপ্রয়োগ করা ও প্রভোস্টের অনুপস্থিতিতে প্রভোস্ট অফিসের তালা খুলে অনুমতি ব্যতীত অনধিকার প্রবেশ করে ময়লা-আবর্জনা ফেলে আসা;

২। হলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মচারীকে বলপ্রয়োগ করা ও হাউস টিউটরদের অনুপস্থিতিতে রুমের তালা খুলে অনুমতি ব্যতীত অনধিকার প্রবেশ করে ময়লা-আবর্জনা ফেলে আসা:

৩। হাউস টিউটরদের আবাসিক ভবনে বসবাসরত পরিবারবর্গ ও শিশুদের চলাচলের পথ ও লিফটের সম্মুখের করিডোরে আবর্জনার স্তুপ ফেলে বিঘ্নতা সৃষ্টি ও স্বাস্থ্যঝুঁকি তৈরী করা।

আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জবাব চেয়ে সেখানে আরও বলা হয়, উক্ত কর্মকান্ডের প্রেক্ষিতে আপনার বিরুদ্ধে কেনো প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে না এই মর্মে আপনাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হলো।

উল্লেখ্য গত ১৭ জুন  ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতা নিয়ে হল প্রশাসনের অবহেলার প্রতিবাদস্বরূপ হলের যমুনা ও পদ্মা ব্লকের বিভিন্ন ফ্লোরের ডাস্টবিনের উপচে পড়া ময়লা হল প্রভোস্ট, হাউস টিউটর ও কেয়ারটেকারের অফিস রুমে ফেলে যান হল সংসদের সাহিত্য সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ ও কার্যনির্বাহী সদস্য-২ মাসুম বিল্লাল। হলের পরিচ্ছন্নতাকর্মীরা প্রাধ্যক্ষ আসার আগেই ময়লা পরিষ্কার করার উদ্যোগ নিলে প্রাধ্যক্ষ অফিসে তালা ঝুলিয়ে দেন তারা। 

স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9