‘অনেকের কাছে তিনি ড. নিয়াজ আহমেদ খান, কিন্তু আমার কাছে শুধুই আব্বু’

২১ জুন ২০২৬, ০৩:৩০ PM , আপডেট: ২১ জুন ২০২৬, ০৩:৩৩ PM
বাবা অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে তার ছোট  মেয়ে ফাতিহা মুনজারিন খান সিদ্দিক

বাবা অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে তার ছোট  মেয়ে ফাতিহা মুনজারিন খান সিদ্দিক © সংগৃহীত

বিশ্ব বাবা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খানকে নিয়ে এক আবেগঘন ফেসবুক পোস্ট দিয়েছেন তার ছোট মেয়ে ফাতিহা মুনজারিন খান সিদ্দিক। তিনি লিখেন ‘অনেকের কাছে তিনি ড. নিয়াজ আহমেদ খান, কিন্তু আমার কাছে তিনি শুধুই আব্বু’।

ফাতিহা মুনজারিন খান সিদ্দিক তার ফেসবুক পোস্টে লিখেন,‘পৃথিবী তাকে একজন শিক্ষাবিদ, একজন পথপ্রদর্শক কিংবা একজন সম্মানিত মানুষ হিসেবে চেনে। তার কর্ম , সততা আর নানা ক্ষেত্রে বিচরণ এবং অবদানের জন্য অসংখ্য মানুষ তাকে শ্রদ্ধা করেন , স্মরণে রেখেছেন। কিন্তু আমার কাছে তার সবকিছু ছাপিয়ে একটাই পরিচয় , তিনি আমার আব্বু।’

শৈশবের স্মৃতি স্মরণ করে সাবেক উপাচার্য কন্যা লিখেন, ‘ যার হাত ধরে প্রথম পথ চলতে শিখেছি , যার কাছে সততা, পরিশ্রম আর মানবিকতার শিক্ষা পেয়েছি, সেই মানুষটির মেয়ে হতে পারাটা আমার জীবনের সবচেয়ে বড় গৌরবের।অনেকের কাছে তিনি ড. নিয়াজ আহমেদ খান, কিন্তু আমার কাছে তিনি সেই মানুষ, যিনি প্রতিটি ক্ষেত্রে পাশে থেকেছেন , প্রতিটি স্বপ্নে সাহস জুগিয়েছেন এবং ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। আমি তার মেয়ে , এই পরিচয়টাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। শুভ বাবা দিবস, আব্বু।’

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬