ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিস খুলছে কাল

৩১ মে ২০২৬, ০৮:১০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ভর্তি অফিসের কার্যক্রম আগামীকাল সোমবার (১ জুন) থেকে শুরু হচ্ছে। পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে ৭ দিনের বন্ধ শেষ হচ্ছে আজ রবিবার। যদিও এ সময়ে অনলাইন ও ই-মেইলের মাধ্যমে সেবা নেওয়ার সুযোগ রাখা হয় শিক্ষার্থীদের জন্য। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

বিশেষ বিজ্ঞপ্তি বলা হয়, পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে কেন্দ্রীয় ভর্তি অফিস ২৫ মে তারিখ হতে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে উক্ত ছুটিকালীন কেন্দ্রীয় ভর্তি অফিসের সব ওয়েবসাইটভিত্তিক অনলাইন কার্যক্রম ও ই-মেইল সেবা যথারীতি চালু থাকবে।

আরও পড়ুন: এসএসসিতে অকৃতকার্য—শুধু শিক্ষার্থী ও পরিবারের নয়, এটা জাতির জন্যও দুঃখজনক

শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সব প্রয়োজনীয় অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন। জরুরি প্রয়োজনে নিম্নোক্ত ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়- [email protected] আইডির মাধ্যমে। অনলাইন যোগাযোগ ব্যবস্থা ও সেবা কার্যক্রম যথারীতি চালু থাকবে বলে এতে জানানো হয়েছিল।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬