ঢাবিতে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী "আন্তর্জাতিক কুইজ উৎসব ২০২৬"

২৪ এপ্রিল ২০২৬, ০৪:০০ PM
আন্তর্জাতিক-কুইজ-উৎসব-২০২৬ এর পোস্টার

আন্তর্জাতিক-কুইজ-উৎসব-২০২৬ এর পোস্টার © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কুইজ সোসাইটির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘PQREC Presents 2nd DUQS International Quiz Fest 2026’।

''PQREC Presents 2nd DUQS International Quiz Fest 2026’। “Curiosity Without Borders” স্লোগানকে সামনে রেখে আগামী ২ থেকে ৪ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এই আয়োজন। 

কুইজিং বিশ্বব্যাপী জ্ঞানচর্চার একটি আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক মাধ্যম হিসেবে সুপরিচিত। বাংলাদেশেও বহু বছর ধরে কুইজ সংস্কৃতি ধীরে ধীরে বিকশিত হয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই ধারাকে আরো বিস্তৃত এবং আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-ভিত্তিক সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি’ (ডিইউকিউএস)।

তিন দিনব্যাপী এই উৎসবে সরাসরি অংশগ্রহণ করবে কয়েক হাজার কুইজার আর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের বাইরে থেকেও অর্ধ-সহস্রাধিক অংশগ্রহণকারী যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। বিভিন্ন দেশের কুইজারদের অংশগ্রহণ আয়োজনটিকে আন্তর্জাতিক মাত্রা দেবে। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এটি দেশের সর্ববৃহৎ কুইজ প্রতিযোগিতা হতে চলেছে।

উক্ত কুইজ ফেস্টে রাখা হয়েছে ছয়টি ভিন্নধর্মী সেগমেন্ট— ইন্টার-স্কুল, ইন্টার-কলেজ, ইন্টার-ইউনিভার্সিটি, মেগা কুইজ, ইন্টারন্যাশনাল কুইজ এবং বিশেষ থিমভিত্তিক কুইজ ‘ওয়ারকোয়েস্ট’ (WARQUEST)। প্রতিটি সেগমেন্টে দলভিত্তিক অংশগ্রহণের সুযোগ থাকছে, যেখানে প্রতিযোগীরা তাদের জ্ঞান, দ্রুততা এবং দলগত সমন্বয়ের দক্ষতা প্রদর্শন করতে পারবে।

আয়োজনটিতে অংশগ্রহণকারীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, ক্রেস্ট, স্যুভেনির ও সার্টিফিকেট। আন্তর্জাতিক কুইজ সেগমেন্টটি সম্পূর্ণ অনলাইনভিত্তিক হওয়ায় দেশের বাইরের কুইজাররাও সহজেই এতে অংশ নিতে পারবে।

কুইজ উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় ২৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট। আগ্রহীদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি দেশের কুইজিং অঙ্গনে একটি সুপরিচিত নাম হয়ে উঠেছে। জ্ঞানভিত্তিক কার্যক্রম ও মানসম্মত আয়োজনের মাধ্যমে সংগঠনটি নিয়মিতভাবে কুইজিং সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবারের আন্তর্জাতিক আয়োজনও সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

‘PQREC Presents 2nd DUQS International Quiz Fest 2026’ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি জ্ঞান, কৌতূহল এবং বৈশ্বিক সংযোগের এক মিলনমেলা। আয়োজকরা সকলকে এই আয়োজনে অংশ নেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9