পদ হারালেন রাবি জিয়া পরিষদের সভাপতি

০৭ নভেম্বর ২০২৫, ০৯:২৩ AM
ড. এনামুল

ড. এনামুল © টিডিসি ফটো

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সভাপতি অধ্যাপক ড. এনামুল হক-এর পদ স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সওকতের ফেসবুক স্ট্যাটাসের উপর যে মন্তব্য করেছেন অধ্যাপক ড. এনামুল তাতে বিএনপি এবং জিয়া পরিষদের ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে অধ্যাপক এনামুল হকের পদ স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ১ নং সহসভাপতি প্রফেসর ড. মো. হাবিবুর রহমান সভাপতির দায়িত্ব পালন করবেন।

এদিকে গত দুইদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সওকত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছিলেন 'রাজনীতির ৪৫ বছরের পথচলায়, সবচেয়ে বড় ত্যাগ ছিল আমার পরিবার। রাজনীতির মঞ্চে করতালি পেয়েছি অনেক কিন্তু ঘরে ফিরে শুনেছি শূন্য নিস্তব্ধতা। পরিবারের হাসি ফেলে রেখে, দেশের মানুষকেই পরিবার বানিয়েছিলাম। সবার আগে বাংলাদেশ।'

শাহীন সওকতের ফেসবুক স্ট্যাটাসে অধ্যাপক এনামুল হক কমেন্ট করেন, 'লক্ষ্য অর্জনে আপনি ভুল পথে হেঁটেছেন। সততা, নিষ্ঠা, নৈতিকতা, সাহসিকতা, অজস্র পরিশ্রম, লিডারশিপ এগুলো বর্তমানে বিএনপির রাজনীতিকে সমৃদ্ধ করে না।'

এ বিষয়ে জানতে চেয়ে অধ্যাপক ড. এনামুল হকের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।

 

 

 

 

 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬