মধ্য জানুয়ারিতে শুরু হতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

০৪ অক্টোবর ২০২৫, ০৫:০২ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৫:২৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী বছরের ১৬ জানুয়ারি। আজ শনিবার (৪ অক্টোবর) এ বছরের ভর্তি কমিটিতে থাকতে পারে এমন কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের কারণে আগে-ভাগেই পরীক্ষা নেওয়ার কথা ভাবছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা৷

ওই শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষা ‘এ’ ইউনিট (মানবিক) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) ও ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। এই তিনটা তারিখকে আমলে নিয়ে কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত বছরের ভর্তি পরীক্ষা কমিটিতে থাকা একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে দ্য ডেইলি ক্যাম্পাস। এ বছরের কমিটিতেও তারা থাকতে পারেন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। নাম প্রকাশ না করার শর্তে তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ও রমজান শুরু হবে। তাই এ বছর জানুয়ারিতেই ভর্তি পরীক্ষা শুরু করার চিন্তাভাবনা করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে এবারের ভর্তি পরীক্ষা জানুয়ারির ১৬ তারিখে অনুষ্ঠিত হবে।

কোন ইউনিটের পরীক্ষা কোন তারিখে হতে পারে—এমন প্রশ্নের জবাবে তারা বলেন, ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক), ১৭ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য) এবং ২৩ জানুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা নেওয়া হতে পারে। এই তিনটা তারিখকে আমলে নেওয়া হয়েছে।

বিসিএসআইআর স্কুলের অনিয়ম খতিয়ে দেখতে তদন্তে যাচ্ছে মাউশি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
আওয়াজ উঠছে ‘আওয়াজ ডট বিডি’-তে, শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ শতাংশই…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সাইবার আইন নিয়ে দেশে প্রথম জাতীয় মুট কোর্ট প্রতিযোগিতা আয়োজ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা মহানগরীর সব স্কুল-কলেজের জন্য মাউশির নির্দেশনা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে অধ্যাপকসহ ৬ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9