ঢাবির মুজিব হল কুইজ ক্লাবের নেতৃত্বে আরিফ-জাহিদ

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ PM
সভাপতি-সাধারণ সম্পাদক

সভাপতি-সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল কুইজ ক্লাব ‘হাউস অব কুইজার্স’এর ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।শনিবার (২৮ সেপ্টেম্বর) ক্লাবরুমে আয়োজিত এক সভায় ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মনোনীত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আরিফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের জাহিদ খন্দকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ক্লাবের মডারেটর জনাব রেজাউল করিম সোহাগ এবং আবাসিক শিক্ষক ও মডারেটর জনাব ওয়াসিক সাজিদ খান। এছাড়া সাবেক সভাপতি রাহাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আসিফও উপস্থিত ছিলেন।

সভাপতি নির্বাচিত হওয়ার পর মোহাম্মদ আরিফ বলেন, ‘আগামী এক বছরে আমাদের প্রধান লক্ষ্য হবে পুরো ক্যাম্পাসে ‘হাউস অব কুইজার্স’-কে সুপরিচিত একটি ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করা। শিক্ষার্থীদের মাঝে কুইজের প্রতি আগ্রহ জাগিয়ে তোলা এবং নতুন কুইজার তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।‘

সাধারণ সম্পাদক জাহিদ খন্দকার বলেন, ‘প্রতিটি কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করাই আমার অঙ্গীকার। জুলাই-উত্তর মুক্ত জ্ঞানচর্চার পরিবেশকে কাজে লাগিয়ে আমরা ক্লাবকে আরও প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক করে তুলব।‘

উল্লেখ্য, ‘হাউস অব কুইজার্স’ নিয়মিত কুইজ প্রতিযোগিতা, পাঠচক্র, সাপ্তাহিক সেশনসহ বহুমাত্রিক সৃজনশীল আয়োজন করে থাকে।

 

 

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ টেস্টে যা পেল পুলিশ
  • ০৯ অক্টোবর ২০২৬
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টা…
  • ০৯ অক্টোবর ২০২৬
জ্যামাইকা যেতে পারল না বৈষম্যবিরোধীর সেই মাহদী, বিমানবন্দরে…
  • ০৯ অক্টোবর ২০২৬
কলেজের নবীনবরণে বিএনপি নেতাদের উপস্থিতিতে ‘জয় বাংলা’ স্লোগান
  • ০৯ অক্টোবর ২০২৬
৭২ ঘণ্টা শেষ, মধ্যরাতে বা রাত শেষে আসতে পারে রাবির সাংবাদিক…
  • ০৮ অক্টোবর ২০২৬
পিকনিকের কথা বলে রুমে ডেকে নিয়ে র‌্যাগিং, হাসপাতালে পাবিপ্র…
  • ০৮ অক্টোবর ২০২৬