মল চত্বরের ঘটনায় ঢাবি প্রক্টরের দুঃখ প্রকাশ 

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৫ PM
ঢাবি লোগো

ঢাবি লোগো © সংগৃহীত

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে এক নারী শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশের সময় কিছু ভুল বোঝাবুঝির ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে প্রক্টর অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য রাত ১০টার পর ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ—এ ধরনের কোনো নির্দেশনা বা বিজ্ঞপ্তি তাদের পক্ষ থেকে জারি করা হয়নি। গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে একজন ছাত্রী প্রবেশের সময় কিছু ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। এই ঘটনার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন ঢাবির প্রক্টর ।

প্রক্টর অফিস আরও জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে বহিরাগত ও ভবঘুরে প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিরাপদ ক্যাম্পাস গঠনে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।

চট্টগ্রাম পাঁচলাইশে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, তদন্তে পু…
  • ১৯ নভেম্বর ২০২৬
বরগুনায় ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর করে ছাত্রলীগের তাণ্ডব
  • ১৯ নভেম্বর ২০২৬
ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, সড়কে গাছ ফেলে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক 
  • ১৯ নভেম্বর ২০২৬
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকের জিজ্ঞাসা…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭ ডিসেম্বর ঢাকায় আসছেন আনোয়ার ইব্রাহিম
  • ১৯ নভেম্বর ২০২৬