শিগগিরই ঢাবিতে চীন-মৈত্রী হল নির্মাণের কাজ শুরু, ডাকসু নেতাদের জানালেন রাষ্ট্রদূত

২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ PM
চীনা দূতাবাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা

চীনা দূতাবাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য চীন-বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণকাজ এ বছরের মধ্যেই শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ সোমবারে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এই আশ্বাস দেন চীনা রাষ্ট্রদূত।

এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর নবনির্বাচিত সহসভাপতি আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সহসাধারণ সম্পাদক মহিউদ্দীন খানসহ অন্যরা। ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমেদ খানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাকসুর মনোনীত কোষাধ্যক্ষ এবং ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান এইচ এম মোশারফ হোসেন।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আবাসন সুবিধা বৃদ্ধিসহ অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে নিজেদের মতামত প্রদান করেন ডাকসুর সম্পাদকেরা। আলোচনায় প্রস্তাবিত ৫ হাজার ছাত্রীর আবাসন সুবিধাসংবলিত চীন-বাংলাদেশ মৈত্রী হলের নির্মাণকাজ এ বছরের মধ্যেই শুরু হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

এ ছাড়া ডাকসুর নেতারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আরও দুটি হল নির্মাণের প্রস্তাব দেন। রাষ্ট্রদূত সেটি বাস্তবায়নে দ্বিতীয় ধাপে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন। বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রীড়া, স্বাস্থ্য, স্কলারশিপ, গবেষণা ও সাংস্কৃতিক ক্ষেত্রে নানা উদ্যোগের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

মতবিনিময় শেষে ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে স্মারক প্রদান করা হয় এবং ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদেরও শুভেচ্ছা স্মারক উপহার দেন চীনের রাষ্ট্রদূত।

অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা, রহস্য ঘিরে প্রশ্ন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬