ডাকসু নির্বাচনের অসঙ্গতি সম্পর্কে জানতে চাওয়াকে প্রশাসন পাশ কাটিয়ে যাচ্ছে: হামিম

২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৭ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ PM
শেখ তানভীর বারী হামিম

শেখ তানভীর বারী হামিম © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মনের বিভিন্ন সংশয়, অভিযোগ ও প্রশ্ন সুস্পষ্ট করার দায়িত্ব নির্বাচন কমিশন তথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। নানান অসঙ্গতি সম্পর্কে অনেকে প্রশাসনের নিকট জানতে চেয়েছেন। প্রশাসন বারংবার পাশ কাটিয়ে যাচ্ছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুকে হামিম লেখেন, ডাকসু নির্বাচন নিয়ে প্রার্থী ও ভোটারদের মনের বিভিন্ন সংশয়, অভিযোগ ও প্রশ্ন সুস্পষ্ট করার দায়িত্ব নির্বাচন কমিশন তথা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিভিন্ন প্রার্থী ভোটার উপস্হিতি তালিকা, সিসিটিভি ফুটেজসহ, পুনঃগণনার আবেদন করেছেন। একইভাবে নানান অসঙ্গতি (ব্যালট গাউসুল আজমে অরক্ষিত ছাপাখানায় ছাপানো) সম্পর্কে প্রশাসনের নিকট জানতে চেয়েছেন।

তিনি আরও বলেন, প্রশাসন বারংবার পাশ কাটিয়ে যাচ্ছে। প্রশাসনের গড়িমসির কারণে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রার্থী-ভোটার তথা শিক্ষার্থীদের মধ্যে আন্তঃকোন্দল ও মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। প্রশাসনকে আহ্বান জানাই- “অতি দ্রুত এসব অসঙ্গতি, অস্পষ্টতা ও অভিযোগসমূহের সুস্পষ্ট বক্তব্য জাতির সামনে তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যকার সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রাখতে সহযোগিতা করুন। অভিযোগ ও অসঙ্গতি খন্ডনের দায় একান্তই আপনাদের।”

প্রতি শিক্ষা বোর্ডের ১০০ শিক্ষার্থী পাবেন ল্যাপটপ
  • ১২ নভেম্বর ২০২৬
৪৯০ জনকে প্রি-সি রেটিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি নেবে নৌপরিবহন…
  • ১২ নভেম্বর ২০২৬
শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ কি বিএনপি সরকারকে চাপে ফেলে…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোর বোর্ডে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন ৩৯২২…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের …
  • ১২ নভেম্বর ২০২৬
নবাবগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950