চাকসু নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ PM
‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’-এর সংবাদ সম্মেলনে

‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’-এর সংবাদ সম্মেলনে © টিডিসি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী মাহফুজুর রহমান চাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন। 

এতে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান,  সাধারণ সম্পাদক (জিএস) পদে বাগছাসের সদ্য বহিষ্কৃত সংগঠক আর এম রশিদুল হক দিনার, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জান্নাতুল ফেরদৌস।

এ ছাড়া খেলাধুলা সম্পাদক পদে মো. তায়েফুল আলম ফরাজী, সাহিত্য সম্পাদক পদে ওয়ালিদূর রহমান রাফিজ, দপ্তর সম্পাদক পদে মো. ইসমাইল, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে সারাহ চৌধুরী, সমাজসেবা সম্পাদক পদে হাসিবুর রহমান রনি, আইন সম্পাদক পদে তানিয়া আক্তার মাহি, মুক্তিযুদ্ধ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মাহাথির, ক্যারিয়ার সম্পাদক পদে মাইনুল ইসলাম, যোগাযোগ সম্পাদক পদে মো. জুবায়ের (লিংকন), গবেষণা সম্পাদক পদে মো. তালিফ মিয়া, বিজ্ঞান সম্পাদক পদে জামাল নাসের, স্বাস্থ্য সম্পাদক পদে সাইফুল ইসলাম (আরহাম), পাঠাগার সম্পাদক পদে সুমাইয়া সুলতানা নির্বাচন করবেন। সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ইসমাইল হোসেন (ইমন), সহ সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে পার্থ দিবস চৌধুরী, সহ দপ্তর সম্পাদক পদে মেহেদী হাসান সোহান, সহ ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে মারিয়া আলম, সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে হাসিবুল হোসাইন সিয়াম নির্বাচন করবেন।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে পিয়াস হোসেন, সাজ্জাদুল ইসলাম, গোলাম রসুল (সাকিব), সফিউল আলম সফি ও সাহাব উদ্দিন (শিহাব) রয়েছেন। 

নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬