চাকসুতে ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ প্যানেল ঘোষণা

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৭ PM
‘সচেতন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের তিন প্রার্থী

‘সচেতন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের তিন প্রার্থী © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ইমরান হোসাইন নূর।

এতে সহসভাপতি (ভিপি) পদে ছাত্র আন্দোলন চবি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রবিন, সাধারণ সম্পাদক (জিএস) পদে শাখার বর্তমান সভাপতি আব্দুর রহমান এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে শাখার সেক্রেটারি আমিনুল ইসলাম রাকিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

প্যানেলের অন্য পদে আছেন খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে মুহাম্মাদ শাহজাহান, সহ-খেলাধুলা সম্পাদক পদে মুহাম্মাদ ইমতিয়াজ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে মুহাম্মাদ আব্দুল্লাহ, সহ-সাহিত্য সম্পাদক পদে মুহাম্মাদ তারিকুল্লাহ, দপ্তর সম্পাদক পদে মুহাম্মাদ আকিব হোসেন, সহ-দপ্তর সম্পাদক পদে আবু জুবায়ের মিরাজ, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে মারজান বেগম, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ফারজানা আক্তার, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে এহসানুল হক লাবীব, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে রাফিক, সমাজসেবা ও পরিবেশ সম্পাদক পদে মুহাম্মাদ আনোয়ার হোসেন, স্বাস্থ্য সম্পাদক পদে মুহাম্মাদ মাঈনুদ্দিন,মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মুরাদ হোসাইন মূসা, ক্যারিয়ার ও আন্তর্জাতিক সম্পাদক পদে আবু হুরায়রা, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে সোলাইমান সিকদার, সহ-যোগাযোগ সম্পাদক পদে তানজিম হাসান, আইন ও মানবাধিকার সম্পাদক পদে নাঈম উদ্দিন এবং পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে আবিদুর রহমান।

এ ছাড়া সদস্য পদে রয়েছেন মুহাম্মাদ শিহাব উদ্দিন, জুয়েল রানা, সাইদুল ইসলাম, হারুনুল ইসলাম ও গাজী মাহমুদুর রহমান।

চাকসুর তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন আজ। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা এবং চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে সেরা ৫ জনের তাল…
  • ১৮ জুলাই ২০২৬
রাকসু, ছাত্রদল ও রাবি প্রশাসনের উদ্যোগে তিন স্থানে দেখানো হ…
  • ১৮ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল…
  • ১৮ জুলাই ২০২৬
‘বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে, তবে...’
  • ১৮ জুলাই ২০২৬
মানিকগঞ্জে নিখোঁজ দুই মাদ্রাসার ছাত্রীকে ১৪ দিন পর উদ্ধার
  • ১৮ জুলাই ২০২৬
আর্জেন্টিনা ১-৩ স্পেন
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence