মহানগর শিবিরের নেতা কে এই চাকসুর ভিপি প্রার্থী?

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ PM
চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী হয়েছেন ইব্রাহিম হোসেন রনি

চাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী হয়েছেন ইব্রাহিম হোসেন রনি © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের জন্য ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ নামে প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী হয়েছেন ইব্রাহিম হোসেন রনি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলেও চট্টগ্রাম মহানগর কমিটির নেতা বলে সংগঠন সূত্রে জানা গেছে।

প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব ও সহ-সাধারণ (এজিএস) সাজ্জাদ হোসেন মুন্নার নাম ঘোষণা করা হয়েছে। সংগঠনটির নেতারা জানান, ইব্রাহিম হোসেন রনি মহানগর দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষার্থী। তিনি কেন্দ্রীয় কার্যকরী পরিষদেরও সদস্য।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জারুল তলায় প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাঈদুল ইসলাম। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক শাহপরান মারুফ, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর জান্নাতুল আদন নুসরাত, সমাজসেবা ও পরিবেশ তাহসিনা রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান।

আরও পড়ুন: চাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

এ ছাড়া ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক তাওহিদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।

নির্বাহী সদস্য পদে আছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, সালমান ফারসি, আকাশ দাশ, সোহানুর রহমান ও আদনান শরিফ। চাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল গতকাল বুধবার পর্যন্ত। টানা চারদিনে চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ২৩২ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র নিয়েছেন ১ হাজার ১৬২ জন প্রার্থী। এর মধ্যে চাকসুর ২৬টি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৫২৮ জন প্রার্থী। আর ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদে মনোনয়ন নিয়েছেন ৬৩৪ জন।

সবার কাছে ক্ষমা চেয়ে আত্মিক যাত্রা শুরু করলেন নাসীরুদ্দীন প…
  • ১৮ মার্চ ২০২৬
শেষ হচ্ছে রোজা, সৌদি আরবে ঈদ কবে?
  • ১৮ মার্চ ২০২৬
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ময়মনসিংহের যুবক মাম…
  • ১৮ মার্চ ২০২৬
যুদ্ধে যে কারণে ইরানের পাশে নেই ‘মুসলিম বিশ্ব’
  • ১৮ মার্চ ২০২৬
বেফাকের ফল প্রকাশ, ফযিলতে শীর্ষ ১০ মাদরাসা
  • ১৮ মার্চ ২০২৬
ইউজিসির ১৫তম চেয়ারম্যান হিসেবে শিক্ষাবিদ ড. মামুন আহমেদের য…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence