ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নেবেন কবে, যা জানা গেল

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর পার হয়েছে তিন দিন। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শীর্ষ তিন পদসহ ২৮টির ২৩টি পদেই বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। তারা আগামীকাল রবিবার অথবা সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, ‘আগামীকাল (রবিবার) অথবা পরশুদিন ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নিতে পারেন। ইতিমধ্যে নির্বাচিতদের চিঠি পাঠানোসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আজই তারিখ চূড়ান্ত করা হতে পারে।’

ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এসএম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দীন খান নির্বাচিত হয়েছেন। এ প্যানেলের বাইরে বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী ও একটিতে বামপন্থী প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী জয়ী হয়েছেন। 

আরও পড়ুন: ডাকসুর ভোটগ্রহণে নিরাপত্তা ও ফলাফলের স্বচ্ছতায় যেসব পদক্ষেপ নিয়েছিল ঢাবি

জানা গেছে, প্রকাশিত ফলাফলের পর উপাচার্য নির্বাচিত প্রতিনিধিদের পরিচিতি সভার জন্য তাদের আমন্ত্রণ জানাবেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) বা সোমবার (১৫ সেপ্টেম্বর) এ সভা অনুষ্ঠিত হবে। এ সভার মধ্য দিয়েই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের কার্যক্রম শুরু হয়ে যাবে। 

শপথের বিষয়ে প্রক্টর বলেন, শপথের ব্যাপারটি আইনে ওইভাবে বলা নেই, তবে রেওয়াজ আছে। এ রেওয়াজগুলো দেখে উপাচার্য এবং ডাকসুর প্রতিনিধরা তখন সিদ্ধান্ত নেবেন। তবে রেওয়াজটা কী, তা আরেকটু খতিয়ে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন তারা।
উল্লেখ্য, সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ। আর নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নিয়েছিলেন ২৩ মার্চ। এবারের নির্বাচনের পর ডাকসুর কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬