শিক্ষিকা জান্নাতুলের মৃত্যুতে ভোট গণনা কক্ষে কান্নার রোল

১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬ PM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ PM
জান্নাতুল ফেরদৌস মৌমিতা

জান্নাতুল ফেরদৌস মৌমিতা © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনার কাজে অংশ নিতে এসে মৃত্যু হয়েছে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকাল আটটার কিছু আগে ভোট গণনার জন্য সিনেট ভবনে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অকস্মাৎ এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভোট গণনা কক্ষে উপস্থিত নির্বাচনী কর্মকর্তাদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সহকর্মীর এমন অপ্রত্যাশিত বিদায়ে ভোট গণনার পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে ওঠে।

এ সময় নির্বাচন কমিশনার রেজওয়ানা করিম মাইকে ঘোষণা দিয়ে বলেন, ‘এমন পরিস্থিতিতে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, ওনার জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আমরা যেহেতু একটা কাজের মধ্যে আছি, আমরা চাইলেও কাজটি অসম্পূর্ণ রাখতে পারছি না। আমাদের এই কাজটাও চালিয়ে যেতে হবে।’

আরও পড়ুন: দুই টেবিলে একসঙ্গে ভোট গণনা চলছে, শেষ হলো ১৭ হল

এর আগে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণনার কাজে অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চারুকলা বিভাগের লেকচারার জান্নাতুল ফেরদৌস। পরে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭ টার দিকে বাসায় চলে যান তিনি। রাতে ভোটগ্রহণ কার্যক্রমে ছিলেন না৷ পরে সকালে দায়িত্ব পালনে আসলে ৮টা ১৫ মিনিটে সিনেট ভবনে পৌঁছে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি আর নেই।

বিষয়টি নিশ্চিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ম্যাম সকালে নির্বাচনের দায়িত্ব পালনে এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স নিয়ে আসেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

উল্লেখ্য, জান্নাতুল ফেরদৌস ২০১৮ এবং ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগ থেকে এমএফএ এবং বিএফএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে (শৃঙ্খলা:চিত্রকলা) প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার গবেষণার মধ্যে রয়েছে- চিত্রকলা, মুসলিম শিল্প এবং শিল্পের ইতিহাস।

 

রাজধানীতে বিজিবি মোতায়েন
  • ২১ মে ২০২৬
নোবিপ্রবির ছাত্রীবাসের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ২১ মে ২০২৬
বিএমইউতে প্রসূতি মায়েদের থাইরয়েড চিকিৎসার সর্বাধুনিক নির্দ…
  • ২১ মে ২০২৬
স্বাস্থ্যখাতে মাথাপিছু ১০০ ডলার বরাদ্দ ও উপজেলা হাসপাতালকে …
  • ২১ মে ২০২৬
সিনিয়র সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে আবাসিক হোটেলে যুবদল সভাপতি
  • ২১ মে ২০২৬
হামের টিকা সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল: স্ব…
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081