বন্ধ থাকা দুই হলের ভোটগ্রহণ শুরু

১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ PM
বন্ধ থাকা ২ হলের ভোটগ্রহণ শুরু

বন্ধ থাকা ২ হলের ভোটগ্রহণ শুরু © টিডিসি সম্পাদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে বন্ধা থাকা ২ কেন্দ্রের ভোটগ্রহণ শুরু। এদিন প্রায় ২ ঘন্টা বন্ধ থাকার পর বেলা ১টা ৩৫ মিনিটের দিকে ভোটগ্রহণ শুরু হয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে। এর আগে বেলা ১টায় প্রায় ১ ঘন্টা বন্ধ থাকার পর তাজউদ্দীন আহমদে হলের ভোট গ্রহণ শুরু হয়। 

এর আগে, নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে তাজউদ্দীন আহমদে হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের ভোট গ্রহণ বন্ধ করেছে সাধারাণ শিক্ষার্থীরা। এ সময় হল হল প্রোভস্টের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি হতে দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, ব্যালট পেপারে একজনের ছবির জায়গায় আরেকজনের ছবি বসিয়ে খুব সহজে ভোট কারচুপি করা যাবে। এছাড়াও ভোটারদের হাতে ভোট দেওয়ার পর অমোচনীয় কালিও দেওয়া হচ্ছে না। তাই আমরা হলে 

এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

ছাত্রদের হলভিত্তিক ভোটার সংখ্যা হলো—আল বেরুনী হলে ২১০ জন, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩ জন, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ জন, শহীদ সালাম-বরকত হলে ২৯৮ জন, মওলানা ভাসানী হলে ৫১৪ জন, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ জন, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫ জন, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন।

ছাত্রীদের হলভিত্তিক ভোটার সংখ্যা হলো—নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯ জন, জাহানারা ইমাম হলে ৩৬৭ জন, প্রীতিলতা হলে ৩৯৬ জন, বেগম খালেদা জিয়া হলে ৪০৩ জন, সুফিয়া কামাল হলে ৪৫৬ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯ জন, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১ জন, রোকেয়া হলে ৯৫৬ জন, ফজিলাতুন্নেছা হলে ৭৯৮ জন এবং তারামন বিবি হলে ৯৮৩ জন।

 

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬