ডাকসুর কেন্দ্রে ভোট চাইছেন প্রার্থীরা, সরিয়ে দিলেন রিটার্নিং কর্মকর্তা

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ AM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ AM
সিনেট ভবন কেন্দ্র থেকে প্রার্থীদের সরিয়ে দেওয়া হচ্ছে

সিনেট ভবন কেন্দ্র থেকে প্রার্থীদের সরিয়ে দেওয়া হচ্ছে © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। তবে অনেক প্রার্থীকে সেখানেই ভোট চাইতে দেখা যায়। এ সময় তাদের সরিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা। কার্জন হল কেন্দ্রে ছাত্রদলের ফজলুল হক মুসলিম হলের নেতাকর্মীদের লাইনে ভোট চাইতে দেখা যায়।

কার্জন হল ও সিনেট ভবন কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, ভোট দিতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। তাদের পাশেই রয়েছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। তারা ভোটারদের কাছে ভোট চাওয়ার পাশাাপাশি কার্ড ও লিফলেট ধরিয়ে দিচ্ছেন। একপর্যায়ে সিনেট ভবন কেন্দ্র থেকে প্রার্থীদের সরিয়ে দিতে দেখা যায়।

ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের আহবায়ক আবিদ হাসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নিয়মের বাইরে গিয়ে প্রচার করে ফেলেছি, তাই আমি ভুল স্বীকার করছি। প্রক্টর স্যাররা বলার সাথে সাথেই সাথেই এক্সাইটমেন্ট কাজ করছিল। আর এমন হবে না।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এভাবে ভোট চাওয়ার সুযোগ নেই। প্রার্থীদের কেন্দ্রের ১০০ মিটার দূরে থাকতে হবে। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।

সকাল থেকেই ভোটার ও প্রার্থীরা নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন। নির্বাচন উপলক্ষে বিগত কয়েক মাস ধরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এর মাধ্যমে দেশে জাতীয় পর্যায়ের নির্বাচনও সুস্থ ধারায় ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে।

আরও পড়ুন: ডাকসু নির্বাচন: মুক্ত পরিবেশে অনেক প্রত্যাশার ভোটগ্রহণ শুরু

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট ও হল সংসদের জন্য থাকবে এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারকে ভোট গুনতে হবে ছয় পাতার ব্যালটে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন।  ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬