ডাকসু নির্বাচন: মুক্ত পরিবেশে অনেক প্রত্যাশার ভোটগ্রহণ শুরু

০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০২ AM , আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ AM
কার্জন হল কেন্দ্রে ডাকসুর ভোট দিতে সকাল থেকেই শিক্ষার্থীদের লাইন

কার্জন হল কেন্দ্রে ডাকসুর ভোট দিতে সকাল থেকেই শিক্ষার্থীদের লাইন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকেই ভোটার ও প্রার্থীরা নির্ধারিত ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিচ্ছেন। নির্বাচন উপলক্ষে বিগত কয়েক মাস  ধরে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। এর মাধ্যমে দেশে জাতীয় পর্যায়ের নির্বাচনও সুস্থ ধারায় ফেরার প্রক্রিয়া শুরু হচ্ছে।

এবারের নির্বাচন অন্য যেকোনো সময়ের চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ দলীয় সরকার নেই। নেই হলে হলে দখলদারত্ব। গণ-অভ্যুত্থানের পর অনেকটা মুক্ত পরিবেশে ডাকসু নির্বাচন আজ। ভোটের উৎসব বিশ্ববিদ্যালয়ে হলেও আলোচনা চলছে দেশজুড়ে। এ ডাকসু ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলাদেশের জন্মের ইতিহাস। অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম নির্বাচন হওয়ায় ডাকসুর এ ভোটকে ‘জাতীয় নির্বাচনের মহড়া’ হিসেবেও দেখছেন অনেকে।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮টি কেন্দ্রে চলবে ভোটগ্রহণ। ডাকসুর জন্য পাঁচ পাতার ব্যালট ও হল সংসদের জন্য থাকবে এক পাতার ব্যালট। সব মিলিয়ে একজন ভোটারকে ভোট গুনতে হবে ছয় পাতার ব্যালটে। এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪৭১ জন।  ১৮টি হল সংসদে নির্বাচন হবে ১৩টি করে পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১ হাজার ৩৫ জন। অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের ৪১টি ভোট দিতে হবে।

আরও পড়ুন: প্রার্থী-ভোটারের মানতে হবে যেসব নিয়ম-কানুন, নির্বাচনের স্বচ্ছতায় যত পদক্ষেপ

দেশে জুলাই গণ-অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়ে নিপীড়নমূলক গণরুম-গেস্টরুম সংস্কৃতি বিলুপ্ত হয়েছে। হল দখল ও আধিপত্যের রাজনীতি বন্ধ। কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের কর্মসূচিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নয়। ছাত্রসংগঠন বিভিন্ন সমস্যাকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচি সাজানোর চেষ্টা করছে।

জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা পরিবর্তনগুলো টেকসই রূপ পাবে, ছাত্ররাজনীতি ফিরবে সুস্থ ধারায়- এমন প্রত্যাশা সবার। এতে আসবে গুণগত পরিবর্তন। শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ সুরক্ষিত হবে—এসবই এখন শিক্ষার্থী ও শিক্ষকদের প্রত্যাশা। এ প্রত্যাশা নিয়েই ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

টানা দুই দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ফেনীতে, হাসপা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাবির শহীদ সালাম-বরকত হল সংসদের উদ্যোগে জিমনেসিয়াম চালু
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে জাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসার সামনেই দাঁড়িয়ে ছিলেন, উপর থেকে সিলিন্ডার পড়ে প্রাণ …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9