পোষ্য কোটা ইস্যুতে ফের তিন দিনের কর্মবিরতি রাবি শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের

২৩ আগস্ট ২০২৫, ০৫:৩৯ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০২:২০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

দাবি না মানায় ফের তিন দিনের কর্মবিরতি পালন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। এতে পরীক্ষাসহ জরুরি কার্যক্রম ব্যতীত ক্লাস ও দাপ্তরিক কাজ বন্ধ থাকবে।

শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রনোমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষক ও আন্দোলনের মুখপাত্র অধ্যাপক আব্দুল আলিম তথ্যটি নিশ্চিত করেছেন। 

এ মুখপাত্র বলেন, ২৪-২৬ আগস্ট জরুরি কার্যক্রম ছাড়া ক্লাস ও দাপ্তরিক কাজ করব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।  

এর আগে গত ১৮ আগস্ট পোষ্য কোটাকে প্রাতিষ্ঠানিক সুবিধা অ্যাখ্যা দিয়ে চতুর্থদিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালিত হয়েছে। এদিকে কোটা পুনর্বহালের বিরোধিতা করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।  

সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, পোষ্য কোটার মতো অযৌক্তিক কোটা কোনোভাবেই ফিরে আনতে দেওয়া হবে না। আনতে হলে রক্তের ওপর দিয়ে আনতে হবে।  

বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের প্রচার সম্পাদক নওশাজ্জামান বলেছেন, ‘প্রশাসনের মাথামোটা চিন্তাভাবনা আর অদূরদর্শিতার জন্য রাকসু এবং পোষ্যকোটা দুটোই আজ মুখোমুখি অবস্থানে। সিদ্ধান্ত কোনো ব্যক্তি, সংগঠনের কথায় না নিয়ে নিজেদের হেডাম দেখান। না পারলে দায়িত্ব ছেড়ে দেন।’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9