রাবির চারুকলা অনুষদ আয়োজন করতে যাচ্ছে ৭ দিনব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী

২১ আগস্ট ২০২৫, ০৫:০৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:০৭ AM
চারুকলা প্রদর্শনী নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়

চারুকলা প্রদর্শনী নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগ আয়োজন করতে যাচ্ছে ৭ দিনব্যাপী ‘বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০২৫’। ২৩ আগস্ট শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২৮ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। শিল্পাচার্য জয়নুল আবেদিন একাডেমিক ভবনের ৩টি শ্রেণিকক্ষে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. বনি আদম লিখিত বক্তব্যে এ তথ্য জানান। 

অধ্যাপক বনি আদম জানান, প্রদর্শনীতে ১৬০ জন শিক্ষার্থীর প্রায় ২০০টি শিল্পকর্ম স্থান পাবে। এসব শিল্পকর্মে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মানুষের জীবন-জীবিকা, সুখ-দুঃখ এবং আনন্দ-বেদনার পাশাপাশি আধুনিক শিল্পকলার বিভিন্ন 'ইজম' ও সমসাময়িক ঘটনাপ্রবাহের প্রতিফলন দেখা যাবে। ড্রইং, স্কেচ, জলরং, তেলরং, অ্যাক্রেলিক, ক্যালিগ্রাফি, উডকাট, এচিং, অ্যাকুয়াটিন্টসহ বিভিন্ন মাধ্যমে তৈরি এসব শিল্পকর্মে লোকজ ও আধুনিকতার এক অপূর্ব সমন্বয় ঘটবে।

প্রদর্শনীতে মোট ৪২টি পুরস্কার প্রদান করা হবে, যা বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত। এর মধ্যে রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন পুরস্কার (সকল মাধ্যমে শ্রেষ্ঠ), ৩টি মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার, শ্রেণি শ্রেষ্ঠ পুরস্কার, নিরীক্ষাধর্মী শ্রেষ্ঠ পুরস্কার এবং স্মৃতি পুরস্কার।

বেলা ১১টায় শুরু হতে যাওয়া এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আলী উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. বনি আদম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির এবং সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম।

আর্জেন্টিনা ম্যাচ পরিচালনার দায়িত্বে পর্তুগালের সেই বিতর্ক…
  • ১০ জুলাই ২০২৬
বন্যায় ভূমিধসকবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা
  • ১০ জুলাই ২০২৬
ম্যাচ শেষে কেন জার্সি বদলান ফুটবলাররা?
  • ১০ জুলাই ২০২৬
গোড়ালিতে চোট এমবাপ্পের, তবুও স্বস্তির বার্তা
  • ১০ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১৪ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীব…
  • ১০ জুলাই ২০২৬
২০০২ ব্রাজিলের পর প্রথম, বিশ্বকাপে বিরল রেকর্ড ফ্রান্সের
  • ১০ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence