ঢাবির ১৮টি হল সংসদে মোট ১৪২৭টি মনোনয়নপত্র বিক্রি, কোন হলে কত

১৯ আগস্ট ২০২৫, ০৯:৫১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১২:৫২ PM
ঢাবির ১৮টি হল

ঢাবির ১৮টি হল © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ হয়েছে। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) ছিল মনোনয়নপত্র নেয়ার শেষ দিন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আর হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে বিক্রি হয়েছে ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র।

মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ ডাকসুতে ৯৩টি ও হল সংসদে ২০১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আগামীকাল বুধবার (২০ আগস্ট) বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে প্রার্থীদের।

হলভিত্তিক মনোনয়নপত্র সংগ্রহের পরিসংখ্যান অনুযায়ী ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে সর্বাধিক ১১২টি এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে সর্বনিম্ন ৩৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হলে ৭৩টি, জগন্নাথ হলে ৭৪টি, ফজলুল হক মুসলিম হলে ৮৬টি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১০০টি, রোকেয়া হলে ৫৩টি, সূর্যসেন হলে ৯৫টি, হাজী মুহম্মদ মুহসীন হলে ৮০টি, শামসুন নাহার হলে ৪২টি, কবি জসীম উদ্দীন হলে ১০৬টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৯৮টি, শেখ মুজিবুর রহমান হলে ৭৯টি, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৯টি, অমর একুশে হলে ৯১টি, কবি সুফিয়া কামাল হলে ৮৮টি, বিজয় একাত্তর হলে ৯৬টি এবং স্যার এ এফ রহমান হলে ৮২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী, একজন প্রার্থী একাধিক মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। তবে একজন প্রার্থী কেবল একটি পদেই নির্বাচন করতে পারবেন। সেক্ষেত্রে একটি পদ রেখে বাকীগুলোতে মনোনয়ন প্রত্যাহার করে নিতে হবে। প্রত্যাহার না করলে সব মনোনয়নপত্রই বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য, গতকাল সোমবার (১৮ আগস্ট) মনোনয়নপত্র বিতরণের শেষ দিন থাকলেও বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করেন। ফলে শিক্ষার্থীরা কোনো কোনো হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন নি। এই অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন করে বাড়িয়ে যথাক্রমে মঙ্গলবার বিকাল ৫টা ও ২বুধবার বিকাল ৫টা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা।

নাগরিকদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে: মির্জা ফখরুল
  • ১৫ জুলাই ২০২৬
পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুই প্রশ্নের ভুলের জন্য পরীক্ষার…
  • ১৫ জুলাই ২০২৬
নতুন আইন আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফ…
  • ১৫ জুলাই ২০২৬
প্রাথমিক বৃত্তির ফল পুনঃনিরীক্ষণ আবেদন শুরু, করবেন যেভাবে
  • ১৫ জুলাই ২০২৬
বৈরি আবহাওয়ায় এইচএসসিতে অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পরীক…
  • ১৫ জুলাই ২০২৬
সবুজ ক্যাম্পাস গড়তে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি জবি ছ…
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence