ঢাবির হলে গাঁজা সেবনের আসর, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ৪ শিক্ষার্থী

১৬ আগস্ট ২০২৫, ০৯:১৯ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের একটি কক্ষে গাঁজা সেবনরত অবস্থান শিক্ষার্থীদের সহায়তায় চারজনকে আটক করেছে প্রশাসন। তবে মানবিক বিবেচনায় মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শনিবার (১৬ আগস্ট) বিকেলে মুজিব হলের পুরাতন ভবনের ১০৩ নম্বার কক্ষে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আটক চারজনই বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

আটককৃত শিক্ষার্থীরা হলেন, যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী আরিফ ফয়সাল, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের শিক্ষার্থী মো. সোহেল রানা, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. রুহুল আমিন এবং ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী ইয়ালিদ বিন সাদ।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক আখতারুজ্জামান জানান, তারা অন্য হল থেকে এই হলে তাদের এক বন্ধুর কক্ষে আসে। সেখানে তারা গাঁজা খাচ্ছিল এরকম অভিযোগ পাশের রুমগুলো থেকে শিক্ষার্থীরা জানায়। পরবর্তীতে সেখানে দুজন আবাসিক শিক্ষক যান। ঘটনায় তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের চারজনকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয়েছে। 

এদিকে আটককৃতদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এই ব্যাপারে সহকারী প্রক্টর ড. মো. মিরাজ কোবাদ চৌধুরী বলেন, ‘আমরা অভিযুক্ত ও অভিযোগকারী সবার সাথে আলোচনা করেছি। তারা এক পর্যায়ে গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করেছে। যেহেতু তারা প্রথম বর্ষের শিক্ষার্থী তাই মানবিক দিকটি বিবেচনা করে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আমরা তাদেরকে নজরে রাখব। তাদের বিভাগে এই তথ্যগুলো পাঠানো হবে।’

সেকেন্ড ইলেভেনের ক্রিকেটারদের আবাসন সমস্যা নিয়ে যা বলছে বিস…
  • ০৭ অক্টোবর ২০২৬
ধর্ম উপদেষ্টা ও বায়তুল মোকারমের খতিব হওয়ার প্রস্তাব পেয়েছিল…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘সিনিয়র না হইলে এখন পিডাইতাম’— ফেসবুক পোস্টের জেরে সিনিয়র-…
  • ০৭ অক্টোবর ২০২৬
আগে জানতাম জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এখন শুনি উপজেলায় উপজে…
  • ০৭ অক্টোবর ২০২৬
জাবি থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ৩৮ জন 
  • ০৭ অক্টোবর ২০২৬
সিঙ্গার বাংলাদেশে মাসিক ভাতাসহ ইন্টার্নশিপের সুযোগ, আবেদন ২…
  • ০৭ অক্টোবর ২০২৬