ঢাবিতে ‘কালচারাল ফ্যাসিস্টদের’ ছবিতে জুতা নিক্ষেপ

১৬ আগস্ট ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১০:৩৩ PM
ঢাবির টিএসসির ঘৃণা চত্বরে সাংস্কৃতিক ব্যক্তিদের ছবিতে জুতা নিক্ষেপ করা হচ্ছে

ঢাবির টিএসসির ঘৃণা চত্বরে সাংস্কৃতিক ব্যক্তিদের ছবিতে জুতা নিক্ষেপ করা হচ্ছে © টিডিসি

১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা ও শ্রদ্ধা জানানো সাংস্কৃতিক ও গণমাধ্যমের ব্যক্তিদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা । শনিবার (১৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির ঘৃণা চত্বরে এসব সাংস্কৃতিক ও গণমাধ্যমের ব্যক্তিদের ছবিতে জুতা নিক্ষেপ ও বয়কটের ডাক দেওয়া হয়।

বিক্ষুব্ধ ব্যক্তিরা বলেন, ‘শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর তার ফ্যাসিবাদ কায়েম করেছে। সারা বছর তার বাবার সুনাম বলে গেছে, মুজিববাদ কায়েম করে গেছে। ৫ আগস্ট-পরবর্তী সময়ে‌ও আমরা দেখছি কিছু কালচার ফ্যাসিস্টরা পুনরায় মুজিববাদ কায়েম করতে চাইছে। জুলাই অভ্যুত্থানের পর আর কোনো মুজিববাদ কায়েম করতে চাইলে আমরা তীব্র প্রতিবাদ জানাব। সব ধরনের কালচার ফ্যাসিস্টদের বয়কট করছি। কালচারাল ফ্যাসিস্টরা সাবধান হয়ে যাও।’

এ তালিকায় রয়েছেন গায়ক লিঙ্কন (আর্টসেল), রাহুল আনন্দ, সিয়াম (এসপি ক্রিয়েশন), জাহের আলভি, অরুণা বিশ্বাস, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সাজু খাদেম, মুমতাহিনা টয়া, সুনেরাহ, ফারাবি হাফিজ, পিয়া জান্নাতুল, আরস খান, খাইরুল বাসার, ইরফান সাজ্জাদ, সাকিব খান, স্বাধীন, পারসা মেহেজাবিন, কচি খন্দকার, মেহের আফরোজ শাওন প্রমুখ।

স্থায়ী হচ্ছে আত্তীকৃত ২২৭ প্রভাষকের চাকরি, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভোটার এলাকা পরিবর্তন করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আকিজ গ্রুপ ১৩ জেলায় নিয়োগ দেবে ৮০ সেলস অফিসার, আবেদন ১২ সেপ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বৃক্ষরোপণ ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ নির্মাণে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৩ শিক্ষার্থী, কারণ …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, মালিককে লাখ টাকা জর…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9