আরেক দফা পেছালো রাবির প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ

২৪ জুলাই ২০২৫, ০১:৫৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৮:৩৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সাবজেক্ট চয়েস, ভর্তি এবং ক্লাস শুরুর তারিখ ফের পিছিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. ছাইফুল ইসলাম।

তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ায় ইউনিটসমূহের সাবজেক্ট চয়েস গ্রহণ, ভর্তির শেষ সময় এবং ক্লাস শুরুর তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, ভর্তি কার্যক্রম চলবে ৭ আগস্ট পর্যন্ত এবং ক্লাস শুরু হবে ১৭ আগস্ট থেকে।

এর আগে প্রথম দফায় ১ জুলাই থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে ৩ আগস্ট নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সেই তারিখও আবার পিছিয়ে গেল।

ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
  • ০৫ অক্টোবর ২০২৬
গোসল করতে নেমে পুকুরে ডুবে কলেজ ছাত্রীর মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ছাত্রীনিবাসে অশোভন আচরণের অভিযোগে ভবন মালিকের বিরুদ্ধে, গেট…
  • ০৫ অক্টোবর ২০২৬
গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬