চবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক এনায়েত উল্যা, পরীক্ষা নিয়ন্ত্রক মমতাজ উদ্দিন

২০ জুলাই ২০২৫, ০৩:১৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৫:৩৩ PM
নতুন নিয়োগপ্রাপ্ত সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক

নতুন নিয়োগপ্রাপ্ত সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী। এছাড়া নতুন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

আজ রবিবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, চবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এনায়েত উল্যা পাটওয়ারী সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁর জায়গায় নতুন পরীক্ষা নিয়ন্ত্রকের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালন করবেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ। তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে দু'টি শর্তে এ দায়িত্ব পালন করবেন। 

শর্ত দুটি হলো- যোগদানের তারিখ হতে দুই বছর অথবা নির্বাচনী বোর্ডের মাধ্যমে পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ না হওয়া পর্যন্ত এবং তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ব্যক্তিগত কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন। এজন্য আমরা পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পাটওয়ারীকে নতুন ডিন ও তার স্থানে নতুন পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দেওয়া হয়েছে। 

ট্যাগ: চবি
ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ, নিখোঁজ মুক্তার সন্ধান মেলেনি
  • ২৭ অক্টোবর ২০২৬
১৩ থেকে ১৬তম গ্রেডে ২২ পদে কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বি…
  • ২৭ অক্টোবর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনে…
  • ২৭ অক্টোবর ২০২৬
সৌদি প্রবাসী কর্মীদের সুখবর দিলেন কর্মসংস্থানমন্ত্রী আরিফুল…
  • ২৭ অক্টোবর ২০২৬
স্মৃতিশক্তি হারানোর আগেই সংকেত দেয় চোখ-কান? কোন লক্ষণ দেখলে…
  • ২৭ অক্টোবর ২০২৬
রাতে ইডেন কলেজ শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ, যুবকের চুল ক…
  • ২৭ অক্টোবর ২০২৬