টিএসসি-কার্জন-কলাভবনসহ ক্যাম্পাস ছেয়ে গেল তারেক রহমানের স্লোগানে

১৮ জুলাই ২০২৫, ০৯:১৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১১:২৩ AM
চিকা মারছেন ছাত্রদলের নেতা-কর্মীরা

চিকা মারছেন ছাত্রদলের নেতা-কর্মীরা © টিডিসি ফটো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন ক্যাম্পাসে উদ্দেশ্য প্রণোদিত অসৌজন্যমূলক ও কুরুচিপূর্ণ শ্লোগানের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন হল এবং কলাভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেয়ালে তারেক রহমানের স্লোগান সম্বলিত চিকা মারেন অমর একুশে হল শাখা ছাত্রদলের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আর রিয়াদ।

শুক্রবার (১৮ জুলাই) তারেক রহমানের সৃষ্টি ‘দিল্লি নয় পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানটি লেখা হয়।

এ সময় আব্দুল্লাহ আর রিয়াদ বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদের কাণ্ডারি জনাব তারেক রহমান যখন সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তখন সাম্রাজ্যবাদী শক্তি ও তাদের এ দেশের চরেরা জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, উদ্দেশ্য প্রণোদিত, অশালীন স্লোগান দিচ্ছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের পরিপন্থি।

তিনি দৃঢ় কণ্ঠে ব্যক্ত করেন , বাংলাদেশপন্থী শক্তি তথা বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসে এ দেশের ছাত্রসমাজ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনের নেতা ও তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমানের হয়ে অশুভ, দেশ বিরোধী এ চক্রের বিরুদ্ধে প্রাণপণে লড়ে যাবে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল পর্যায়ের ছাত্রদলের নেতা কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উল্লেখ্য, আব্দুল্লাহ আর রিয়াদ কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিত হয়েও ছাত্রদলের হয়ে বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিয়োজিত।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬