মানসম্মত খাবার নিশ্চিতে রাবিতে চলছে ভোক্তা অধিদপ্তরের অভিযান

০১ জুলাই ২০২৫, ১২:২২ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৫:৪৮ PM
রাবিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান

রাবিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান © টিডিসি

মানসম্মত খাবার নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার কর্তৃপক্ষ যৌথভাবে অভিযোগ পরিচালনা করছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া এ অভিযানে কয়েকজন দোকানিকে জরিমানা করা হয়।

অভিযানে খাবার, খাবার তৈরির কাঁচামাল পরীক্ষার করে এক্সপার্ট টিম মানহীন সামগ্রী এবং অতিমাত্রায় জীবাণুযুক্ত পাত্রে খাবার তৈরি ও পরিবেশন করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন।  

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবুর রহমান বলেন, নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ভোক্তা অধিকার কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে মাঠে নেমেছি। আজ অভিযানের প্রথম দিন। এখন থেকে আমাদের অভিযান চলমান থাকবে।

তিনি আরো বলেন, অপরিচ্ছন্ন ও মানহীন খাবার পরিবেশনের করায় কয়েকজন দোকানিকে ন্যূনতম জরিমানা করে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে এবং কয়েকদিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে খাবার পরিবেশন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬