জাবির সেই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার, তদন্তে কমিটি

৩০ জুন ২০২৫, ০৮:৪৮ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৩:১৭ PM
বহিষ্কৃত শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিল

বহিষ্কৃত শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিল © টিডিসি

হযরত মুহাম্মদ (সা.) কটূক্তি করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়। 

বহিষ্কৃত ওই শিক্ষার্থী হলেন তৌফিক ইসলাম নাবিল। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের  ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি করে বাংলাদেশের দণ্ডবিধির ২৯৫(ক) ধারা অনুযায়ী ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশের ধারা ৪(১) (খ) অনুযায়ী উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে এই বিশ্ববিদ্যালয় হতে সাময়িক বহিষ্কার করেছেন।

এছাড়াও জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ২। গ. অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তদন্ত করে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ৪(১) (ক) অনুযায়ী সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ জুন হযরত মোহাম্মদ (সা) কে নিয়ে ওই শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট দেওয়া একটি কটূক্তি মূলক স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়। ওইদিন রাতেই  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তৌফিক নাবিলের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও তদন্ত সাপেক্ষে বহিষ্কার দাবি করেন। গতকাল ২৯ জুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর একটি অভিযোগপত্র প্রদান করেন। অভিযোগ তাঁরা বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও সহনশীল পরিবেশে বজায় রাখার জন্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তৌফিক নাবিলকে তদন্ত সাপেক্ষে বহিষ্কার দাবি করেন। এছাড়া গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্মীয় অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন।

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬