চবিতে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে অফিস সহকারী বরখাস্ত

২৯ জুন ২০২৫, ০৯:১৮ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:৪১ AM
মেহেদী হাসান

মেহেদী হাসান © সংগৃহীত

চাকরি দেওয়ার নাম করে ৫ লাখ টাকা ঘুষ নিয়ে প্রতারণার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগের অফিস সহকারী মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। রবিবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

ভুক্তভোগী মুহাম্মদ ইয়াহিয়া, মনোবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থী, লিখিত অভিযোগে ২০২৩ সালের ২৫ আগস্ট সেকশন অফিসার পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত মেহেদী হাসান তার কাছ থেকে চার লাখ টাকা নেন এবং পরবর্তীতে আরও এক লাখ টাকা দাবি করেন তিনি। মোট পাঁচ লাখ টাকা নেওয়ার পরও কোনো নিয়োগ সম্পন্ন হয়নি। পরে টাকা ফেরতের আশ্বাস দেওয়া হলেও এখনো তিন লাখ টাকা ফেরত পাননি বলে অভিযোগ করেন। 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মেহেদী হাসান বলেন, আমি কারও ব্যক্তিগত নির্দেশে কাজ করেছি। ভিসি ম্যাডামের (সাবেক উপাচার্য শিরিণ আখতার) পিএস যেভাবে নির্দেশ দিত, আমি শুধু তা পালন করতাম। একাধিক পিএস বদল হয়েছে, আমি সবসময় তাদের অধীনে কাজ করেছি।

প্রশাসন সূত্রে জানা গেছে, মেহেদী হাসানের বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ মৌখিকভাবে শোনা যাচ্ছিল। দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতাবান ব্যক্তিদের ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে প্রশাসনিক কার্যক্রম ও নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটিয়ে আসছিলেন। 

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগীর  লিখিত অভিযোগ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হলে স্থায়ী বহিষ্কার করা হবে।

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানের আহ্ব…
  • ১২ নভেম্বর ২০২৬
নবীজির (সা.) হারিয়ে যাওয়া সুন্নাত
  • ১২ নভেম্বর ২০২৬
নুসরাতের বাড়িতে শর্ট সার্কিট থেকেও আগুন লাগতে পারে
  • ১২ নভেম্বর ২০২৬
সাফের সেমিফাইনালের টিকিটের দাম নির্ধারণ
  • ১২ নভেম্বর ২০২৬
উপাচার্য যেন তার সন্তানের আবদারের মতো করে হলেও রাকসু নির্বা…
  • ১২ নভেম্বর ২০২৬
বেসরকারির পর সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তির বয়সও ৬ বছর…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950