রাবিতে প্রথমবার ঐতিহাসিক পলাশি দিবস পালন

২৩ জুন ২০২৫, ০২:০৫ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০১:১৪ AM
ঐতিহাসিক পলাশি দিবস উপলক্ষ্যে রাবিতে  মৌন মিছিল

ঐতিহাসিক পলাশি দিবস উপলক্ষ্যে রাবিতে মৌন মিছিল © টিডিসি ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো ঐতিহাসিক পলাশি দিবস পালন করা হয়েছে। এই দিবস উপলক্ষ্যে আজ সোমবার (২৩ জুন) ক্যাম্পাসে মৌন মিছিল অনুষ্ঠিত হয়। সেন্টার ফর হেরিটেজ স্টাডিজ-এর আয়োজনে মৌন মিছিলের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব।

এসময় বক্তারা বলেন, ২৩ জুনের ইতিহাস আমাদের জন্য একটা বড় শিক্ষা। আমাদের ঘরের ভেতরের শত্রু এবং মিত্র চিহ্নিত করতে হবে। ঐতিহাসিক মুহূর্তে যারা নিজেদের ক্ষুদ্র স্বার্থে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের পরিণতি মানুষ শত বছরের বিবর্তনেও ঘৃণার সঙ্গে স্মরণে রাখবে। আমাদের জাতীয় স্বার্থকে রক্ষার জন্য জাতীয় ঐক্যকে অটুট রাখতে হবে। জাতিকে সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে উন্নত করতে আমাদের সাম্প্রতিক ইতিহাসের পাশাপাশি শেকড়ে থাকা ঐতিহাসিক ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদের সত্যিকারের সোনার বাংলা গঠনের পথে অগ্রসর হতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য প্রফেসর ড. ফরিদ উদ্দীন খান, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলাম কনক, রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ১৭৫৭ সালের ২৩ জুন ঐতিহাসিক পলাশির প্রান্তরে কিছু কুচক্রী ও ষড়যন্ত্রকারীর চক্রান্তে প্রহসনের মাধ্যমে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। তাঁর পরাজয়ের মাধ্যমে ভারতবর্ষে ২০০ বছরের জন্য স্বাধীনতার সূর্য স্তিমিত হয়। ভারতবর্ষের ক্ষমতা দখল করে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মতো চিন্তা-চেতনা, গবেষণা নেই বিসিএস…
  • ২১ আগস্ট ২০২৬
ফেসবুকে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
  • ২১ আগস্ট ২০২৬
নিখোঁজ ইবি শিক্ষার্থী, খোঁজ নেই ভাবিরও
  • ২১ আগস্ট ২০২৬
বারবার পা ফুলছে? নেপথ্যে থাকতে পারে ৫ জটিল রোগ
  • ২১ আগস্ট ২০২৬
গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
  • ২১ আগস্ট ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ভবনের জানালা সংস্কার…
  • ২১ আগস্ট ২০২৬