র‌্যাংকিংয়ে শীর্ষে ঢাবি: শিক্ষা-গবেষণা-চাকরিসহ ৯ সূচকে একশ’র মধ্যে কোনটিতে কত?

১৯ জুন ২০২৫, ০৪:০৬ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৬ PM
কিউএস র‌্যাংকিংয়ে দেশসেরা ঢাবি

কিউএস র‌্যাংকিংয়ে দেশসেরা ঢাবি © সম্পাদিত

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ২০২৬ সালের 'কিউএস ওয়ার্ল্ড ইউনিভারর্সিটি র‌্যাংকিংস ২০২৬: টপ গ্লোবার ইউনিভার্সিটিজ’ শীর্ষক তালিকায় দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

এবারের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫৮৪তম। বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এবারও ঢাবি শীর্ষ স্থান অধিকারী করেছে। গতবছরের র‌্যাঙ্কিংয়েও প্রতিষ্ঠানটি দেশসেরা হয়েছিলো।

বিশ্বের ১ হাজার ৫০১টি বিশ্ববিদ্যালয়ের ওপর এই র‌্যাঙ্কিং তৈরি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর সামগ্রিক মান মূল্যায়নের জন্য কিউএস বর্তমানে মোট ৯টি সূচক ব্যবহার করে, যার প্রতিটিতে সর্বোচ্চ স্কোর ১০০। সূচকগুলোর গড় স্কোরের ভিত্তিতে চূড়ান্ত অবস্থান নির্ধারিত হয়। কিউএস র‍্যাঙ্কিংয়ের সূচকগুলো হলো গবেষণা ও আবিষ্কার, শিখন অভিজ্ঞতা, কর্মসংস্থান, বৈশ্বিক সম্পৃক্ততা, স্থায়িত্ব, ইন্টারন্যাশনাল ফি, স্কলারশিপ, স্টুন্ডেট মিক্স, ইংলিংশ টেস্ট এবং একাডেমিক টেস্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্কোর ২৮ দশমিক ৭০। গবেষণা ও আবিষ্কার সূচকে একাডেমিক খ্যাতিতে স্কোর ৩০ দশমিক ৫০ এবং শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতিতে স্কোর ৬ দশমিক ৯০ পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। এছাড়া, শিক্ষণ অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থী অনুপাতে স্কোর ১০ দশমিক ৫০, কর্মসংস্থান ক্ষেত্রে ফলাফলের স্কোর ৯৭ এবং চাকরির বাজারে সুনামের জন্য স্কোর ৫১ দশমিক ৩০ অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৈশ্বিক সম্পৃক্ততা সূচকে আন্তর্জাতিক শিক্ষক অনুপাতে স্কোর ২ দশমিক ২০, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্কে ৫৭ দশমিক ৮০, আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাতে ১ দশমিক ৪০ এবং ছাত্র বৈচিত্র্যে স্কোর ১ দশমিক ৩০ পেয়েছে এই বিশ্ববিদ্যালয়। ‘সাসটেইনেবিলিটি’ বা স্থায়িত্ব সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কোর ৫৪ দশমিক ২০।

অন্যদিকে, ইন্টারন্যাশনাল ফি ও স্কলারশিপ সূচকে কোনো অর্জন করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। স্টুন্ডেট মিক্স সূচকে দেশীয় ১০০ শতাংশ আন্তর্জাতিক ০ শতাংশ, ইংলিংশ টেস্ট এবং একাডেমিক টেস্ট সূচকেও কোনো অর্জন করেনি ঢাকা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাবি, দ্বিতীয় ও তৃতীয় স্থানে বুয়েট-এনএসইউ

উল্লেখ্য, বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং মূল্যায়নকারী প্রতিষ্ঠান কিউএস আজ বৃহস্পতিবার (১৯ জুন) তাদের ওয়েবসাইটে সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ের তথ্য প্রকাশ করে। ২০২৬ সালের ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৬: টপ গ্লোবাল ইউনিভার্সিটিজ’ শীর্ষক এই র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১ হাজার ৫০১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে বাংলাদেশের মোট ১৫টি সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষালয়।

র‌্যাংকিংয়ে ঢাবির পর দেশে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। গতবারের মতো তাদের অবস্থান ৭৫০–এর পরে (৭৬১-৭৭০তম)। আর গতবারের মতো বেসরকারি নর্থ সাউথ ইউনির্ভাসিটি তৃতীয় স্থান অর্জন করেছে। ঢাবির মতো এ বিশ্ববিদ্যালয়ও র‌্যাঙ্কিংয়ের অবস্থান পিছিয়েছে। এবার তাদের অবস্থান ৯৫১-১০০০তম, যা গতবার ছিল ৯০১-৯৫০তম।

টানা ১৩তম বছরের মতো প্রথম স্থানে রয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। দ্বিতীয় স্থানে রয়েছে ইম্পেরিয়াল কলেজ লন্ডন, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় রয়েছে পঞ্চম স্থানে।

২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে সেরা বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং প্রকাশ করলেও ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস। এর পর থেকে আলাদাভাবে র‍্যাঙ্কিং প্রকাশ করে আসছে তারা৷ কিউএসের প্রকাশিত সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকাকে বিশ্বব্যাপী সবচেয়ে গ্রহণযোগ্য র‍্যাঙ্কিংগুলোর একটি মনে করা হয়।

এছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলো তালিকার এক হাজারের পরে। এসব বিশ্ববিদ্যালয় হলো যথাক্রমে-ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (১০০১-১২০০), ব্র্যাক ইউনিভার্সিটি (১২০১-১৪০০), ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (১২০১-১৪০০), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (১২০১-১৪০০), রাজশাহী বিশ্ববিদ্যালয় (১২০১-১৪০০), আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (১৪০০+), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৪০০+), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (১৪০০+), ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (১৪০০+), খুলনা বিশ্ববিদ্যালয় (১৪০০+), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৪০০+) এবং  রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (১৪০০+)।

 

জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ কমা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9