জুলাই আন্দোলনে আহত ঢাবি শিক্ষার্থীদের তথ্য চাইল প্রশাসন

০১ জুন ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ০৮:৫১ AM
লোগো

লোগো © ফাইল ফটো

জুলাই আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের গুগল ফর্ম পূরণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তঋপক্ষ। আহত ঢাবি শিক্ষার্থীদেরকে আগামী ২২ জুনের মধ্যে এ গুগল ফর্ম পূরণ করতে হবে। রবিবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই আন্দোলনে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী ২২ জুনের মধ্যে গুগল ফর্ম পূরণ করার জন্য আহ্বান জানানো হলো।  আহত ঢাবি শিক্ষার্থীদের নামের তালিকা চূড়ান্তকরণ ও আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিতকরণ বিষয়ক কমিটি এই গুগল ফর্ম প্রণয়ন করেছে। 

এতে আরও বলা হয়েছে, গেজেটেড, নন-গেজেটেড, ভেরিফাইড  MIS, নন-ভেরিফাইড  MIS এবং অন্যান্য আহত শিক্ষার্থীদের গুগল ফর্ম পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে সাবমিট করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অফিস থেকে বিভিন্ন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, হল, হোস্টেল ও অফিসে ইতোমধ্যেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রেরণ করা হয়েছে। 

গুগল ফর্মের লিংক দেখুন এখানে

 

নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬
মব করে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তা…
  • ০৭ অক্টোবর ২০২৬
পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালাতে পারে, প্রশ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬