বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাজনীতির বাইরে রাখতে চাই: ঢাবি উপাচার্য

২৭ এপ্রিল ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, `আমরা সরকারের ওপর নির্ভরশীলতা কমাতে চাই। না হলে নানা চাপে আমাদের কোমর বাঁকা হয়ে যাবে। দলীয় সরকারের সময় এইসব চাপ প্রকট হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে রাজনীতির বাইরে রাখতে চাই।'

আজ রবিবার (২৭ এপ্রিল) উপাচার্যের অফিস সংলগ্ন লাউঞ্জে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ‘ফ্লোর বর্ধিতকরণ প্রকল্পে’ আল আরাফা ব্যাংক লিমিটেড কর্তৃক ১০ লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এসব কথা বলেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাফর আহমেদ খান, অধ্যাপক সায়েমা শারমিন, আল আরাফা ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি রাফাত উল্লাহ খান এবং ডিএমডি আব্দুল আল মামুনসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আল আরাফা ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের ধন্যবাদ দিয়ে উপাচার্য বলেন, এটাকে একটা চেক হিসেবে দেখার অবকাশ নেই। আমি মনে করি এই চেক হস্তান্তর দিয়ে আমাদের সম্পর্ক শুরু হলো। আমরা এই সর্ম্পককে আরো দীর্ঘ ও টেকসই করতে চাই।

অ্যালামনাইদের উদ্দেশ্য করে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আপনাদের সঙ্গে আমরা স্বাভাবিক ও সামাজিক সর্ম্পক রাখতে চাই। আপনারা আসবেন। আমরা আপনাদের কাছে যাবো। আমাদের মধ্যে একটা যোগাযোগ থাকবে। যার মাধ্যমে একটা সামাজিক সম্পর্ক গড়ে উঠবে। দিনে দিনে বিশ্ববিদ্যালয়গুলোকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছি আমরা। সেখান থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে বের করে আনতে হবে। এই সম্পর্কগুলোকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। ভুল করলে একসঙ্গে করবো। সঠিক করলেও একসঙ্গে করবো। কোনো ব্লেম গেইম থাকবে না।

 

জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে বলতে দিচ্ছে না সরকার: জামায়াত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে ‘সবাই ক্ষমা কইরেন’ স্ট্যাটাসের পর মিলল যুবকের মরদেহ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে ‘ভুয়া সাক্ষী-পুলিশি বক্তব্য’ বানিয়ে আদালতে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় থানার কাছে যুবককে গুলি করে হত্যা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক নিয়োগ, বেতন আলোচনা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9