‘ফ্যাসিস্টের প্রতিকৃতিতে’ আগুন লাগানোর ঘটনায় ঢাবি কর্তৃপক্ষের মামলা

১২ এপ্রিল ২০২৫, ০৬:৪৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৫ AM
চারুকলায় ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন

চারুকলায় ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’-তে আগুন লাগানোর ঘটনায় অজ্ঞাতদের আসামী করে শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শনিবার (১২ এপ্রিল) এ মামলা দায়ের করা হয় বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর।

এর আগে, শনিবার (১২ এপ্রিল) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, আগুনটা ফজরের নামাজের সময় লাগানো হয়েছে। আমরা এর পরেই খবর পাই। কিন্তু ফায়ারসার্ভিস আসতে আসতে ওটা পুরোটাই পুড়ে যায়। আগুনটা ইচ্ছে করেই লাগানো হয়েছে।

তিনি বলেন, সিসিটিভি ফুটেজে দেখা যায় ভোর বেলায় জিন্স প্যান্ট ও কালো শার্ট পরা এক যুবক ঘটনাস্থলে প্রবেশ করেন। তার মুখে মাস্ক ছিল, চেহারা বোঝা যাচ্ছিল না। তবে তার মধ্যে কোনো ধরনের চঞ্চলতা বা উদ্বিগ্নতা দেখা যায়নি। সে খুব ধীরস্থিরভাবে প্রতিকৃতিতে প্রথমে আগুন লাগায়। প্রথমে লাগানো আগুন কিছুক্ষণ জ্বলে নিভে যায়। পরবর্তীতে আবারো আগুন লাগায় সে। 

ওই ব্যক্তিকে শনাক্ত করা গেছে কিনা, তিনি ক্যাম্পাসের ভেতরের কেউ নাকি বাইরের কেউ— এমন প্রশ্নের জবাবে সহকারী প্রক্টর বলেন, পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে আমরা তদন্ত করছি। তবে তার মুভমেন্ট দেখে বোঝা গেছে, এখানকার পরিবেশ তার খুব পরিচিত।

এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, আবেদন শেষ ১৮ এপ্রিল
  • ১২ এপ্রিল ২০২৬
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬