চবি এলামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ফজু-ফারুকী

১১ এপ্রিল ২০২৫, ১০:৩৭ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪০ AM
এস. এম. ফজলুল হক ফজু ও  মুতাসিম বিল্লাহ ফারুকী

এস. এম. ফজলুল হক ফজু ও মুতাসিম বিল্লাহ ফারুকী © টিডিসি সম্পাদিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে৷ এতে চবি ছাত্রসংসদের (চাকসু) সাবেক ভিপি এস. এম. ফজলুল হক ফজুকে সভাপতি এবং এনবিআর-এর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে নগরীর লালখানবাজারস্থ চট্টগ্রাম ক্লাব হল রুমে সাবেক ভিপি এ. এস. এম. শামসুজ্জামান হীরার সভাপতিত্বে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ৬১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়। 

কমিটির বাকিরা হলেন– সহ-সভাপতি এ. এস. এম. শামসুজ্জামান হীরা, মজহারুল হক শাহ্ চৌধুরী, সিরাজ উদ্দিন মিয়া, স. ম. নজরুল ইসলাম, একরামুল করিম ও জসিম উদ্দিন সরকার। যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল উদ্দিন, মো. মহিউদ্দিন বাদল ও খন্দকার রেজাউল করিম। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সালাউদ্দিন মোহাম্মদ রেজা ও দপ্তর সম্পাদক সাইফুদ্দিন আহম্মদ সাকি প্রমুখ। 

কমিটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অধ্যাপক ড. আরিফ মঈনুদ্দিন, অধ্যাপক ড. তোফায়েল আহম্মদ ও লায়ন মো. আসলাম চৌধুরীকে উপদেষ্টা করা হয়। 

কমিটির বিষয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের মধ্যে দীর্ঘদিনের বিভেদ, দ্বন্দ্ব ও নানা সংকট ছিল। এগুলো কাটিয়ে একটি গ্রহণযোগ্য ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলার লক্ষে গত অক্টোবর মাসে ঢাকা অফিসার্স ক্লাবে চবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত একটি সভায় চাকসুর সাবেক ভিপি এস. এম. ফজলুল হককে সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এরপর তিনি কয়েকমাস ধরে দেশ ও বিদেশি অবস্থানরত চবি সাবেক শিক্ষার্থীদের সাথে আলাপ ও মতামত গ্রহণ করেন। তার ওপর ভিত্তি করে আজকের এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চাকসুর সাবেক ভিপি শামসুজ্জামান হীরা, এস. এম. ফজলুল হক, মাজহারুল হক শাহ চৌধুরী, জসিম উদ্দিন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

ট্যাগ: চবি
প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9