বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে জাবিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

১০ এপ্রিল ২০২৫, ০৬:৪৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৮ AM
জাবিতে শোভাযাত্রা

জাবিতে শোভাযাত্রা © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিষ্ঠিত ‘আনন্দশালা: স্পেশাল নীড্স এডুকেশন সেন্টার (এসএনইসি-জেইউ)’-এর আয়োজনে বিশ্ব অটিজম সচেতনতা শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল দশটায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নেতৃত্বে আনন্দশালা প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা শুরু হয় এবং উপাচার্যের বাসভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

আলোচনা অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘আমাদের বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রজাতির মধ্যে যেমন পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার বিষয় রয়েছে, তেমনিভাবে মানুষের মধ্যেও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান ও সহযোদ্ধা রয়েছে, তাদের সঙ্গে খাপ খাইয়ে নিতে হবে। নীতি-নির্ধারণী পর্যায়ে এই উপলব্ধি তৈরি করতে পারলে বিশেষ চাহিদাসম্পন্নদের ওপর থেকে বৈষম্য দূর করা যাবে।’ 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, প্রক্টর, শিক্ষক-কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আনন্দশালার পরিচালক (অনারারী) এবং বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রুমানা রইছ। 

প্রসঙ্গত, গত ২ এপ্রিল বিশ্বব্যাপী অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঈদুল ফিতরের ছুটি থাকায় সেদিন দিবসটি পালন করা সম্ভব হয়নি। এর পরিবর্তে আজ অটিজম দিবস উদযাপন হয়েছে।

ট্যাগ: জাবি
প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৬ অক্টে…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নীড় সেবা সংস্থায় ৩ পদে নিয়োগ, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9