অর্থ আত্মসাতের অভিযোগে

রাবি অধ্যাপক মুসতাককে ৫ বছরের জন্য অব্যাহতি

২৫ মার্চ ২০২৫, ০২:৫৪ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৪৪ PM
রাবি লোগো ও মুসতাক আহমেদ

রাবি লোগো ও মুসতাক আহমেদ © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ও সাবেক সভাপতি মুসতাক আহমেদকে আগামী ৫ বছরের জন্য অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের ৫৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দায়িত্বে থাকাকালীন বিভাগের আয়-ব্যয়ের নিরীক্ষার বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন এবং তার বিরুদ্ধে বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের আনীত অভিযোগসমূহ খতিয়ে দেখে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের জন্য গঠিত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে কতিপয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এসব ব্যবস্থার মধ্যে রয়েছে পরবর্তী পদোন্নতির তারিখ হতে ৫ বছরের জন্য তার পদোন্নতি ও বেতনের বার্ষিক ইনক্রিমেন্ট স্থগিত করা হয়েছে। তিনি ৫ বছর কোনো অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ ও প্রশাসনিক দায়িত্ব পালন করতে পারবেন না। বিভাগের পাওনাদি পত্র ইস্যুর ১৫ কার্যদিবসের মধ্যে পরিশোধ করতে হবে। ৫ বছর তিনি অন্য কোথাও চাকরি বা খণ্ডকালীন শিক্ষকতা বা কোনো দায়িত্ব পালন করতে পারবেন না এবং এ ৫ বছর সক্রিয় চাকরি হিসেবেও গণ্য করা হবে না।

এর আগে, গত বছর ১ সেপ্টেম্বর অর্থ আত্মসাৎ, নারী শিক্ষার্থীদের হয়রানি, ছাত্রলীগ নেতাকে ভুয়া প্রত্যয়নপত্র প্রদান, অ্যাকাডেমিক পরিসরে দুর্নীতিসহ নানা অভিযোগে মুসতাক আহমেদকে চাকরিচ্যুত ও অপসারণের দাবি জানান বিভাগের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা। তার অপসারণ দাবিতে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের সামনে একটি ব্যানারও টাঙান তারা। একই সঙ্গে ওই অধ্যাপকের ব্যক্তিগত চেম্বারে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আইফো…
  • ৩১ জুলাই ২০২৬
ফিফার বিরুদ্ধে ঐক্যবদ্ধ উয়েফা-কনকাকাফ, ৯৬ দেশের বিশ্বকাপ বয়…
  • ৩১ জুলাই ২০২৬
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কালীগঞ্জ পৌরসভা
  • ৩১ জুলাই ২০২৬
এলপিএলে জ্বলে উঠলেন সাকিব, অলরাউন্ডার পারফরম্যান্সে জিতল দলও
  • ৩১ জুলাই ২০২৬
আফ্রিকায় ২৪ বছর পর ফিরছে বিশ্বকাপ, প্রস্তুত ৩ দেশের ১২ শহর
  • ৩১ জুলাই ২০২৬
ঢামেকের আটতলা থেকে তরুণীর ঝাঁপ, অতঃপর...
  • ৩১ জুলাই ২০২৬