ডুসাচ এর নতুন কমিটি, নেতৃত্বে সাফওয়ান-শান্ত

১৯ মার্চ ২০২৫, ০৫:৪৫ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৩:২৪ PM
সভাপতি সাফওয়ান ও সাধারণ সম্পাদক শান্ত

সভাপতি সাফওয়ান ও সাধারণ সম্পাদক শান্ত © সংগৃহীত

নেয়াখালীর চাটখিল উপজেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব চাটখিল (ডুসাচ) এর নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিদ হাসান সাফওয়ান ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের মেহেদী হাসান শান্ত।

গত ১০ মার্চ ঢাকার কাটাবন গ্লোরিয়াস রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও নবীন বরণ অনুষ্ঠানে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষনা করেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি আবদুল ওয়াহাব। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাটখিলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

চাটখিলের ঢাবিয়ানদের নিয়ে গঠিত এই সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

সেন্টমার্টিন খুলবে ১ নভেম্বর, জাহাজ ৬ নভেম্বর থেকে— ক্ষোভ ঝ…
  • ৩০ অক্টোবর ২০২৬
রাতের মধ্যে বৃষ্টি হতে পারে দেশের যেসব জেলায় 
  • ৩০ অক্টোবর ২০২৬
আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ৩০ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে ‘বেগম খালেদা জিয়ার’ নামে ছাত্রদলের ম্যারাথন আয়ো…
  • ৩০ অক্টোবর ২০২৬
খুবির ৩৭ দফা দাবির দুই বছর, বাস্তবায়িত হয়নি অধিকাংশ
  • ৩০ অক্টোবর ২০২৬
দুপুরে ২০ মিনিট ভাতঘুম, শরীর ও মনে মিলবে যে ৭ উপকার
  • ৩০ অক্টোবর ২০২৬