জাবি সাংবাদিক সমিতির নতুন উপদেষ্টা অধ্যাপক ছালেহ আহাম্মদ

১৮ মার্চ ২০২৫, ১২:৪৯ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:১১ AM
অধ্যাপক ছালেহ আহাম্মদ খান

অধ্যাপক ছালেহ আহাম্মদ খান © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতির নতুন উপদেষ্টা হিসেবে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছালেহ আহাম্মদ খানকে মনোনীত করা হয়েছে। 

সোমবার (১৭ মার্চ) সাংবাদিক সমিতির নির্বাহী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সাংবাদিক সমিতির অফিস ও প্রকাশনা সেক্রেটারি মাহ আলম।

জানা গেছে, অধ্যাপক ছালেহ আহাম্মদ খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর সম্মান সম্পূর্ণ করেন। ১৯৯৫ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।

ট্যাগ: জাবি
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬
স্কুল থেকে ফেরার পথে শিশুকে উত্ত্যক্ত, টিকটকে ভিডিও ভাইরালে…
  • ৩১ জুলাই ২০২৬
মেসিকে ২০৩০ বিশ্বকাপেও দেখতে চান সাবেক তারকা ফুটবলার, ১০ লা…
  • ৩১ জুলাই ২০২৬
চার্জিং কেবল ঠিক রাখবেন যেভাবে
  • ৩১ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স ভর্তিতে ফের আবেদনের …
  • ৩১ জুলাই ২০২৬