ঢাবির হলে সিট না পাওয়া ছাত্রীরা মাসে পাবেন ৩ হাজার টাকা

১০ মার্চ ২০২৫, ১১:০৫ AM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সব ছাত্রীকে হলে সিট দেওয়া সম্ভব হচ্ছে না তাদের প্রতিমাসে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। রবিবার (৯ মার্চ) নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

উপাচার্য বলেন, গত ৬ মাসে হলগুলো থেকে গণরুম প্রথা বিলুপ্ত করা হয়েছে। যেসব ছাত্রীকে হলে সিট দেওয়া সম্ভব হচ্ছে না, তাদের ন্যায্যতা ও চাহিদার ভিত্তিতে প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে। 

অধ্যাপক নিয়াজ আহমেদ খান আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়রানিতে অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হয়রানির ঘটনায় এরই মধ্যে আসিফ অর্ণবকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে বলেও জানান উপাচার্য। 

উপাচার্য বলেন, ‘পুলিশের সাথে আমরা পূর্ণ সহযোগিতা করছি মামলার জন্য। এটা আমাদের নিয়মিত যোগাযোগ আছে। এ বিষয়ে আমাদের অবস্থান খুব পরিস্কার। ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু করণীয় নারীর প্রতি সহিংসতার বিষয়ে আমরা পূর্ণ পদক্ষেপ নেব।’ 

জুলাই গণঅভ্যুত্থানের মর্যাদা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে 'জুলাই গণঅভ্যুত্থান কর্নার' এবং জুলাই স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

ক্যাম্পাস নিরাপদ রাখতে রোজার পর যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি ভবঘুরে উচ্ছেদে অভিযান চালানোর কথা জানান উপাচার্য। 

কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9