নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে চবিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ 

০৯ মার্চ ২০২৫, ০৫:১৮ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
চবিতে বিক্ষোভ

চবিতে বিক্ষোভ © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাসম্মিলিতভাবে অংশগ্রহণ করেছেন। রবিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকরা দেশের বিদ্যমান আইনের প্রয়োগ নিশ্চিতের উপর গুরুক্তারোপ করেন।

সমাবেশে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, বর্তমান সময়ে এই নতুন বাংলাদেশে প্রতিটি মানুষ তার অধিকার বুঝে পাবে এটাই প্রত্যাশা ছিল। কিন্তু আমরা সেভাবে আইনের বাস্তবায়ন দেখছি না। নারীর প্রতি সকল অবমাননার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। 

আইন বিভাগের অধ্যাপক ড. রকীবা নবী বলেন, দৈনন্দিন জীবনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের প্রতিবাদ জোরদার করতে হবে। দেশের প্রচলিত আইনগুলো আরো কার্যকর করে আমাদের নাগরিক অধিকার নিশ্চিত করায়  জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। 

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খাদিজা মিতু বলেন, আমাদের দেশে ধর্ষণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটার সামগ্রিক কিছু অন্তর্নিহিত কারণ রয়েছে। এটার জন্য আমাদের সবার মানসিকতার পরিবর্তন দরকার। বিচার করলেই এটা নিশ্চিত হয়ে যাবে না যে, আর ধর্ষণ হবে না। আমাদের মনোজগতের পরিবর্তন করতে না পারলে, এই ধর্ষণ কমবে না।

কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9