আইনের দোহাই দিয়ে ধর্ষণের বিচার বিলম্বিত করা হয়: ঢাবির সহকারী প্রক্টর

০৯ মার্চ ২০২৫, ০২:৩৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১২:৫৮ PM
 শেহরিন আমিন ভূইয়া

শেহরিন আমিন ভূইয়া © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টর ও লোকপ্রশাসন বিভাগের প্রভাষক শেহরিন আমিন ভূইয়া বলেছেন, আমরা শুধু আইনের কথা বলি, রুলসের (আইন) দোহাই দেই। কিন্তু এ রেপিস্টদের (ধর্ষক) শাস্তি দিতে ১০ দিনের বেশি সময় লাগার কথা নয়। আইনের দোহাই দিয়ে ধর্ষণের ঘটনার বিচার বিলম্বিত করা হয়। ট্রাইব্যুনাল গঠন করে অতি দ্রুত প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে পারলে ধর্ষণের ঘটনা কমে যাবে বলে বিশ্বাস করি।

রবিবার (৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের এ কর্মসূচিতে একাত্মতা জানিয়ে অংশ নেন বিভাগের অধ্যাপক সৈয়দা লাসনা কবির, অধ্যাপক আবু হুসাইন মোহাম্মদ আহসান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বিভাগের প্রভাষক শেহরিন আমিন ভূইয়া।

লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আবু হুসাইন মোহাম্মদ আহসান বলেন, আমাদের প্রতিবাদ প্রতিনিয়ত জানাতে হবে। এটা কীটের মতো রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এটাকে সমূলে উৎপাটন করতে হবে।

বিভাগের আরেক অধ্যাপক সৈয়দা লাসনা কবির বলেন, ধর্ষকরা পশুর চেয়েও নিকৃষ্ট। পশুরা অন্তত তাদের বাচ্চাদের সঙ্গে এসব করে না। কিন্তু আমাদের ছোট মেয়েটাকেও (মাগুরায় ধর্ষণের শিকার) তারা ছাড় দেয়নি। আমরা যেন এ ঘটনাগুলো ভুলে না যাই। আমরা ভুলে যাই বলেই ধর্ষকরা কিছুদিন পরপর তাদের কুৎসিত রূপ দেখানোর সাহস পায়।

সমাবেশ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিভাগের শিক্ষার্থী সাকিবুল বাশার বলেন, ‘আপনি (স্বরাষ্ট্র উপদেষ্টা) রাত ৩টায় বাইরে ঘুরে আমাদের সিরিয়াসনেস দেখাবেন না। আমরা রাস্তায় আপনার সিরিয়াসনেস দেখতে চাই। আমাদের মা-বোনদের নিরাপদ দেখতে চাই, আমরা এত প্যাঁচ দেখতে চাই না।

এদিকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, সারাদেশে যৌন হয়রানি ও নারী নিপীড়নের প্রতিবাদে ক্লাস বয়কট কর্মসূচিও করছেন লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9