ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:০২ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ডাকসু নির্বাচন নিয়ে বলেছেন, ‘আমরা নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটা জুলাই স্পিরিটের প্রতি আমাদের কমিটমেন্ট।’ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ড. নিয়াজ আহমেদ খান বলেন, ‘গঠিত তিন কমিটিরে মতামতের ভিত্তিতে নিবার্চন হবে। আমরা ডাকসু নির্বাচন করতে চাই, এটা নিয়ে কারও কোনো সন্দেহ থাকার কথা না। আমরা নির্বাচন করতে চাই। কারণ জুলাই স্পিরিটের প্রতি আমাদের কমিটিমেন্ট এটা। আমরা করতে চাই এ জন্য না যে কোনো রাজনৈতিক দল এসে আমাদের কী বলবে। নির্বাচন দেওয়ার কারণ, এটা আমাদের গণঅভ্যুত্থানের মূল স্পিরিটকে সম্মান জানানোর পথ।’

তিনি আরও বলেন, ‘আমরা ছাত্রদের গণতান্ত্রিক অধিকারনির্ভর যে পদ্ধতি বিশ্ববিদ্যালয়ে আছে, সেটাকে চালু করতে চাই। সেটাকে আমরা রিভাইভ করতে চাই।’

নির্বাচন কবে হবে, তা নিয়ে ঢাবি ভিসি বলেন, ডাকসু নির্বাচন নিয়ে তিনটা কমিটি স্বাধীনভাবে কাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশানসন এই কমিটিতে কোনোভাবে নাক গলাচ্ছে না। এই কমিটি নির্ধারণ করতে ফাইনাল কখন হবে। এই কমিটির পরামর্শক্রমেই নির্বাচন ঘোষণা করা হবে। কারও চাপে পড়ে আমরা এটা করব না। আমি ভয় পাই। তবে আমাকে ভয় দেখিয়ে কাজ করানো যাবে না।‘

ভিভো ভি৮০: নতুন রং ও নতুন ডিজাইনে আসছে নতুন চমক
  • ০৩ নভেম্বর ২০২৬
এয়ার ফ্রায়ারে রান্নায় যে বিষয়গুলো মনে না রাখলে বড় বিপদ
  • ০৩ নভেম্বর ২০২৬
সুযোগ পাচ্ছেন না দুইয়ের বেশি ফেল করা শিক্ষার্থীরা, সুখবর পু…
  • ০৩ নভেম্বর ২০২৬
মুগদা মেডিকেলের আউটডোরের সিরিয়াল মিলবে অনলাইনে
  • ০৩ নভেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে বাংলাদেশের কিশোরদের বাজিমাত, পুরস্কারে ভাসাল বাফ…
  • ০৩ নভেম্বর ২০২৬
পুলিশে বড় রদবদল, এসআরবি নতুন ডিজি ফারুক আহমেদ
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950