টিএসসিতে মেয়েদের জন্য নামাজের জায়গার উদ্বোধন

২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪৫ PM
টিএসসি অডিটোরিয়ামের উত্তর পাশে মেয়েদের জন্য নামাজের জায়গা উদ্বোধন করেন ঢাবি উপাচার্য

টিএসসি অডিটোরিয়ামের উত্তর পাশে মেয়েদের জন্য নামাজের জায়গা উদ্বোধন করেন ঢাবি উপাচার্য © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে পুরুষের পাশাপাশি মেয়েদের জন্য আলাদা নামাজের জায়গা বহু দিনের দাবি ছিল। এরই পরিপ্রেক্ষিতে অবশেষে টিএসসি অডিটোরিয়ামের উত্তর পাশে মেয়েদের জন্য নামাজের জায়গা উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর একটায় ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান টিএসসি অডিটোরিয়ামের উত্তর পাশে মেয়েদের জন্য প্রস্তুতকৃত নামাজের জায়গাটি উদ্বোধন করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে চুক্তিবদ্ধ গ্রিন ফিউচার ফাউন্ডেশন কাজটি নিজস্ব অর্থায়নে করে দিয়েছে বলে জানা যায়।

এর আগে ২০২২ সালে সাংস্কৃতি জায়গা হিসেবে পরিচিত ঢাবির টিএসসিতে মেয়েদের জায়গা নিয়ে বেশ বিতর্ক শুরু হয়। নানা বিতর্কের মধ্যে কিছু রাতের আঁধারে মেয়ের নামাজর জায়গায় রেখে আসা কার্পেট ও পর্দা কে বা কারা সরিয়ে নেয়। এ সময় ছেলেদের নামাজের গেটেও তালা দিয়ে দেওয়া হয়। এর কিছুদিন পর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদিকতা মাথাচাড়া দিয়ে উঠছে অভিযোগ এনে সমাবেশ করে ছাত্রলীগ। তখনই থেমে যায় টিএসসিতে মেয়েদের জন্য নামাজে জায়গার কাজ।

আরও পড়ুন: স্টুডিওতে ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার মাদরাসাছাত্রী

জানা যায়, গত ৩ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের পক্ষ থেকে টিএসসিতে মেয়েদের জন্য নামাজের জায়গা বরাদ্দ চেয়ে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এর পরিপ্রেক্ষিতে টিএসসি ডিরেক্টর অফিস থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকৌশল বিভাগ থেকে দরপত্র আহ্বান করা হয়। 

এ বিষয়ে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের সংগঠক তাবাসসুম নুপা বলেন, আমরা শুধু স্মারকলিপি প্রদান করেই ক্ষ্যান্ত ছিলাম না। দফায় দফায় প্রশাসনের সঙ্গে মিটিং এবং এই কাজের সাথে সংশ্লিষ্টদের তাগাদা দেওয়ার কাজটি করে যাচ্ছিলাম বিগত দুই মাস ধরে। অবশেষে আজকে প্রথম নামাজ পড়ার মাধ্যমে অন্তরে যে প্রশান্তি অনুভব করছি, তা বলার মতো নয়।

আরও পড়ুন: ছিনতাইয়ের শিকার ঢাবি শিক্ষার্থী, চোখ হারানোর শঙ্কা

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিসা ইসলাম সাকাফি বলেন, আমাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল এই নামাজ রুম। ২০২২ সালের এপ্রিলে যখন সদ্য ভার্সিটিতে আসি, তখন রমজান মাসে টিএসসিতে নামাজের জায়গার ব্যবস্থা করি প্রশাসনের বাধা উপেক্ষা করে। ২৪ ঘণ্টাও রাখতে পারিনি, ছাত্রলীগ সেটা ভেঙে দেয়। এরপর দীর্ঘ লড়াইয়ের পর নতুন বাংলাদেশে আবার টিএসসিতে মেয়েদের নামাজের ব্যবস্থার জন্য প্রশাসনের সাথে যোগাযোগ করি।

তিনি আরও বলেন, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আনুষ্ঠানিকভাবে ভিসি স্যার, প্রক্টর স্যার, অন্যান্য স্যার-ম্যামরা এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের সিইও, কার্যনির্বাহী সদস্যবৃন্দ এসে নামাজের রুম উদ্বোধন করেন। ভিসি স্যার এবং গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশ, আমাদের কাছে নামাজ রুমের চাবি হস্তান্তর করেন। আজকে আমরা মেয়েরা এবং ম্যামরা একসাথে জোহর নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ।

‘‘বারবার অশ্রুসিক্ত হয়ে যাচ্ছিলাম ২০২২ সালের স্মৃতি মনে পড়ে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে, তিনি এমন সময়ের সাক্ষী করেছেন। এমন চমৎকার একটি কাজে যারা নানানভাবে সাহায্য করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। পর্যায়ক্রমে কার্জন, চারুকলা, সেন্ট্রাল ফিল্ডে মেয়েদের জন্য নামাজের ব্যবস্থা করবো ইনশা আল্লাহ। এমন গুরুত্বপূর্ণ একটি কাজ বাস্তবায়নের জন্য অনেক কৃতজ্ঞতা গ্রিন ফিউচার ফাউন্ডেশন বাংলাদেশের প্রতি।’’

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9