জাবিতে ‘লাল সন্ত্রাস’ নিয়ে সজাগ থাকার আহবান, ঝিনাইদহে তিন হত্যার প্রতিবাদ

২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
ঝিনাইদহে তিনজনকে হত্যার প্রতিবাদে জাবি ক্যাম্পাসে বিক্ষোভ

ঝিনাইদহে তিনজনকে হত্যার প্রতিবাদে জাবি ক্যাম্পাসে বিক্ষোভ © টিডিসি ফটো

ঝিনাইদহে চরমপন্থী সংগঠন কর্তৃক তিনজনকে হত্যা ও সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়ের (জাবি) শিক্ষার্থীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে একটি মিছিল বের করেন তারা। কয়েকটি সড়ক ঘুরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ মাধ্যমে শেষ হয় । 

এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘লাল সন্ত্রাস’র আনাগোনা সম্পর্কে প্রশাসনকে সজাগ থাকার অনুরোধ করেন শিক্ষার্থীরা। তারা ‘বামপন্থী সন্ত্রাসবাদ, নিপাত যাক’, ‘লাল সন্ত্রাসের ঠিকানা, বাংলাদেশে হবে না’, ‘বামপন্থী জঙ্গিরা, হুশিয়ার সাবধান’, ‘রেড কার্ড রেড কার্ড, লাল সন্ত্রাসকে রেড কার্ড’, ‘লাল সন্ত্রাসীরা মানুষ মারে, অন্তর্বর্তীকালীন সরকার কি করে’ ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে নৃবিজ্ঞান বিভাগে শিক্ষার্থী নাজমুল হাসানের সঞ্চালনায় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সোয়াইব হাসান বলেন, উগ্রবাদ এবং জঙ্গিবাদী লাল সন্ত্রাসীদের হাতে তিন জন নির্মভাবে খুন হয়েছেন। ২৪ এর গণঅভ্যুত্থানের পর এদেশের মানুষের ভবিষ্যৎ আমরা কোনো লাল সন্ত্রাসের হাতে তুলে দিতে পারি না। বরং এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি থাকবে।

তিনি বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কতিপয় শিক্ষার্থীরা লাল সন্ত্রাসের ঘোষণা দিচ্ছে। আমরা চাই, এ হত্যাকাণ্ডে তাদের কোনো ভূমিকা আছে কিনা, আইন-শৃঙ্খলা বাহিনী যাতে সেটিও তদন্ত করে দেখে। এ সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই লাল সন্ত্রাসের আনাগোনা সম্পর্কে প্রশাসনকে সজাগ থাকার অনুরোধ করেন।

বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক তৌহিত হাসান বলেন, বর্তমানে আইন-শৃঙ্খলার অবনতি দেশের প্রশাসনিক ব্যবস্থাকে কলূষিত করছে। ধর্ষণ, গুম-খুন বেড়েই চলছে। জিনাইদহে জাসদ গণবাহিনী নেতা কর্তৃক ৩ জনকে গুলি করে হত্যা করা হয়। এটা কেবল একটি সাধারণ হত্যাকাণ্ড নয়, বরং এটি আদর্শিক জায়গা থেকে একটি সন্ত্রাসবাদ কায়েমের প্রচেষ্টা। যেটি তারা চীন, কিউবাসহ বিভিন্ন দেশে ঘটিয়েছে। সরকারকে বলব, দেশের নিরাপত্তার স্বার্থে এ সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর হতে হবে। 

আরো পড়ুন: ঢাকা কলেজে বিক্ষোভ থেকে অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু বলেন, জিনাইদহে সন্ত্রাসী সংগঠন জাসদ গণবাহিনী কর্তৃক হত্যাকাণ্ড ঘটানোর পর তারা আবার দায় স্বীকার করে সেটি অনলাইনে প্রকাশ করেছে। এ ধরণের কার্যক্রম দেশের মানুষের জীবনের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। আমরা সংস্কার চাই, কিন্তু তার আগে চাই জীবনের নিরাপত্তা। অতিসত্বর দেশের আইন-শৃঙ্খলার উন্নতি না হলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস ঘেরাও করতে বাধ্য হবো। 

উল্লেখ্য, শুক্রবার (২১ ফেব্রুয়ারি)  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর মাঠের মধ্যে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফ আলীসহ তিনজনকে গুলি করে হত্যা করেছেন চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু। দায় স্বীকার করে গণমাধ্যমকর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে সেটি প্রচার করেন তিনি।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9