কুয়েট উপাচার্যের ওপর হামলায় জড়িতদের শাস্তির দাবি রাবি শিক্ষক ফোরামের

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদের ওপর হামলার তীব্র নিন্দা এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল আলিম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে ফোরামের নেত্রীবৃন্দ বলেন, গত মঙ্গলবার একদল উত্তেজিত শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে শারীরিকভাবে হেনস্তা করেন। একপর্যায়ে এই উচ্ছৃঙ্খল মব উপাচার্যের ওপর হামলা করে। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। হামলাকারীরা বৈষম্যবিরোধী নামে শিক্ষার্থীদের আন্দোলনের প্ল্যাটফরম এবং একটি গোপন সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানান তারা।

বিবৃতিতে আরও বলেন, দেশে বিরাজনীতিকরণের চক্রান্তে লিপ্ত গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী একটি চক্র কুয়েটের শান্ত ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাচ্ছে। উপাচার্যকে হেনস্তা করা তাদের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ, যা ছাত্রলীগের ফ্যাসিবাদী আচরণেরই পুনরাবৃত্তি।

এমন অবস্থায় ফোরামের নেতারা কুয়েট উপাচার্যের ওপর সহিংস আক্রমণের তীব্র নিন্দা এবং সুষ্ঠু তদন্ত করে দোষীদের  বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সরকারের কাছে আহ্বান জানান তারা।

ট্যাগ: কুয়েট
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9